Recruitment test: Division Wise

আবেদন/মতামত
নিয়োগ পরীক্ষা বিভাগীয়করণ চাই 

ছাত্র জীবনে প্রায় সব শিক্ষার্থীকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শেষ করতে হয় পড়ালেখা। তারপর বেকারত্বের তকমা মাথায় নিয়ে হন্য হয়ে চাকরির খোঁজে ঘুরতে হয়। সরকারের ধারাবাহিক সফলতায় দেশে প্রবৃদ্ধি বাড়ছে। ক্রম বর্ধিষ্ণু হচ্ছে ব্যাংকিংসহ সরকারি নানান সেক্টর। ফলে দক্ষ জনবলের চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পত্রপত্রিকা ও অনলাইনে প্রকাশিত নিয়োগ বি্প্তিই তার প্রমাণ এটা যেমন আশার আলো দেখাচ্ছে, ঠিক তেমনি দুঃখের বিষয় হচ্ছে, সব ব্যাংকিং নিয়োগ পরীক্ষাসহ মুষ্টিমেয় সকল পরীক্ষায় ঢাকামুখী। এমনিতেই সামাজিক, অর্থনৈতিক ও মানসিক চাপে বেকার চাকরি প্রার্থীরা অত্যন্ত কষ্টে জীবনযাপন করে থাকে। তার ওপর ঢাকায় পরীক্ষা মানে "মরার উপর খরার ঘা" ছাড়া কিছুই নয়। ঢাকামুখী পরীক্ষার কেন্দ্র পড়াতে হিমশিম খেতে হয় সাধারণ শিক্ষার্থীদের। এতে যেমন সময় নষ্ট হচ্ছে তেমন নষ্ট হচ্ছে প্রচুর টাকা। ঢাকা শহরে সবার পরিচিত নয়, পথঘাটও জানা নেই। এজন্য তাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়। অনেক সময় প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষা বাতিল হয়। তখন বাড়ে সীমাহীন বিড়ম্বনা। আর ঢাকা শহরের যানজট তো পরীক্ষার শুরুতেই পরীক্ষা নেয় প্রার্থীদের। আর্থিক সচ্ছলতা আনতে চাকরির প্রত্যাশায় যেখানে বেকাররা আবেদন করে, সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে চলে যায় অনেক টাকা। এমতাবস্থায় অনেকে আবেদন করলেও পরীক্ষা বিমুখ হয়ে যায়। তাই রাজধানী ঢাকার পাশাপাশি সব বিভাগীয় শহরে ব্যাংকিং নিয়োগ পরীক্ষা নেয়া হোক। যেমনভাবে নেয়া হয় বিসিএস পরীক্ষা। বিভাগীয় পর্যায়ে নিয়োগ পরীক্ষা নিলে চাকরিপ্রার্থীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে। আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির দিকে সুদৃষ্টি দিবে। - (30/12/2019)

মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পটিয়া চট্টগ্রাম।


Post a Comment

Previous Post Next Post