Circular: 09-07-2026
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা |
| একাউন্টেন্ট | ০১ | স্নাতক/স্নাতকোত্তর পাস (হিসাব বিজ্ঞান) | ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ কম্পিউটার, সফটওয়্যার চালানোর পারদর্শী হতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সোসাইটির চাকুরী বিধি অনুযায়ী/আলোচনা সাপেক্ষে। |
শর্তাবলীঃ
১) আবেদনপত্রের খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করতে হবে।
২) কেবল নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৩) আবেদন পত্রে প্রার্থী কর্তৃক প্রার্থীত পদের নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে।
৪) আবেদনের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ও সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সংযোজন করতে হবে।
৫) প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে।
৬) কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যেকোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
৭) প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮) আবেদনপত্র পরিচালক প্রশাসন, ঢাকা বরাবর আগামী ২৫/০৭/২০২৬ইং তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার/সরাসরি উপরে উল্লেখিত ঠিকানায় অফিস চলাকালীন সময়ে মধ্যে পৌঁছাতে হবে।
⇨ যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের একটি বিজয়ী দলে যোগদানের নিমিত্তে বর্ণিত পদের জন্য উল্লেখিত মানদণ্ডের ভিত্তিতে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। যারা নিচের পদের জন্য প্রস্তুত এবং উপযুক্ত তারা নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
✔
পরিচালক প্রশাসন, ঢাকা
Application Deadline:
25 July 2026
==================
*


Post a Comment