১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
Circular: 06-07-2026
=============
| নথি নং- ১৮.১১.০০০০.০৩৫.১১.০০১.২২/৩৪ |
প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
বিআইডব্লিউটিএ'র পক্ষে মহামান্য সুপ্রিম কোর্ট এবং ঢাকা ও নারায়ণগঞ্জস্থ নিম্ন আদালতসমূহে মামলা পরিচালনার লক্ষ্যে প্যানেল আইনজীবী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনে সক্ষম প্রার্থীগণ পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র দাখিল করতে পারবেন:
১। ক. মহামান্য সুপ্রিম কোর্টে বিআইডব্লিউটিএ'র প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীকে মহামান্য আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় প্র্যাক্টিসের ন্যূনতম ০৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হতে হবে;
খ. নিম্ন আদালতে বিআইডব্লিউটিএ'র প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীকে আইন পেশায় প্র্যাক্টিসের ন্যূনতম ০৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হতে হবে;
২। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে;
৩। মামলা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক তিনি অনুমোদিত হারে ফি প্রাপ্য হবেন;
৪। নিয়োগপ্রাপ্ত প্যানেল আইনজীবী বাংলাদেশের কোন আদালতে অত্র কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা পরিচালনা করা এবং কর্তৃপক্ষের স্বার্থের পরিপন্থী বিষয়ে কাউকে আইনগত পরামর্শ প্রদান করতে পারবেন না;
৫। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত পেশাগত সনদপত্র, মহামান্য সুপ্রিম কোর্টের সনদপত্র, নিম্ন আদালতের সনদপত্র এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটোসহ আগামী ২২-০৭-২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে পরিচালক, এস্টেট ও আইন বিভাগ (তৃতীয় তলা), বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
নিয়োগের অন্যান্য শর্তাবলী এস্টেট ও আইন বিভাগ (আইন শাখা), বিআইডব্লিউটিএ হতে জানা যেতে পারে।
✔
(এস এম শাহেদ রেজা)
পরিচালক
এস্টেট ও আইন বিভাগ
বিআইডব্লিউটিএ, ঢাকা।
Application Deadline:
22 July 2026
==================
*


Post a Comment