গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর কার্যালয়
বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।
----
Government of the People's Republic of Bangladesh
Office of the Chief Commercial Manager (East)
Bangladesh Railway, CRB, Chittagong.
Circular: 08-07-2026
=============
স্মারক নং-৫৪.০১.১৫০০.১০৭.১১৪.১৮.০১৪৮.২৬-১৬৪২
তারিখ: ০৮ জুলাই ২০২৬
বিজ্ঞাপন দাতা নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
১। বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মালিকানাধীন উপযুক্ত স্থানে ভূমি ও স্থাপনায় “বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নীতিমালা-২০২৬” এর আওতায় সর্বোচ্চ ০৩ (তিন) বছরের জন্য বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে বিজ্ঞাপনদাতা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
২। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী ১৬ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে বিভাগীয়/মেট্রোপলিটন এলাকার জন্য মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এবং বিভাগীয়/মেট্রোপলিটন এলাকা ব্যতীত অন্য সকল এলাকার জন্য মহাব্যবস্থাপক (পূর্ব), সিআরবি, চট্টগ্রাম বরাবর আবেদন সীলগালা করে দাখিল করতে হবে।
৩। আবেদনের সাথে আবেদনকারীর সত্যায়িত পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি, জাতীয় পরিচয় পত্র, আর্থিক সচ্ছলতার মূল প্রত্যয়নপত্র, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট ও হালনাগাদ আয়কর পরিশোধ সংক্রান্ত সদনপত্র, নাগরিকত্ব সনদপত্র এর ফটোকপি সংযোজন করতে হবে।
৪। বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে বিজ্ঞাপনদাতা নিয়োগসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্য/নির্দেশনার জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd) ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
৫। রেলওয়ে কর্তৃপক্ষ যে কোন সময় বিজ্ঞাপনদাতা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন রেলওয়ে কর্তৃপক্ষ জাতীয় পত্রিকা এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের (www.railway.gov.bd) মাধ্যমে সংশোধনী আকারে প্রকাশ করবে।
✓
(সুজিত কুমার বিশ্বাস)
চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব)
বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।
Application Deadline:
16 August 2026
==================
*


Post a Comment