বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) Bangladesh Road Transport Authority (BRTA): গণবিজ্ঞপ্তি Public Notice


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Bangladesh Road Transport Authority (BRTA)

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

সদর কার্যালয়, বিআরটিএ ভবন 

নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ 

Website: www.brta.gov.bd

Circular: 28-07-2026

=============

Date & Memo/ Ref No:  
তারিখ : ২৮ জুলাই ২০২৬ খ্রি.
Date: 28-July-2026 (Published)

গণপরিবহনে জিপিএস সংযোজন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি


গণপরিবহনে জিপিএস সংযোজন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

এতদ্বারা সকল গণপরিবহন মালিককে অবগত করা যাচ্ছে যে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য দেশের সকল গণপরিবহনে ০১ আগস্ট ২০২৬ তারিখ হতে জিপিএস সংযুক্ত করতে এবং তা বাধ্যতামূলকভাবে চালু রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ১১ জুন ২০২৬ তারিখে ৩৫.০০.০০০০.০২০.৯৯.০১৮.২৬-৩১৬ নম্বর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জিপিএস-ডিভাইস এর কারিগরি বিবরণ (Specification) বিআরটিএ-এর স্থানীয় অফিস হতে সরাসরি অথবা বিআরটিএ-এর ওয়েবসাইট (www.brta.gov.bd) এ পাওয়া যাচ্ছে। ১ আগস্ট ২০২৬ হতে রেজিস্ট্রেশন ও ফিটনেস প্রদানের সময় জিপিএস সংযোজন সংক্রান্ত প্রমাণক/কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে জমা প্রদান ও মোবাইল অ্যাপস প্রদর্শনের জন্য গণপরিবহনের মালিক/প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হয়ে গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।

==============

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

বিআরটিএ

-----------
Website: www.brta.gov.bd
*See the Circular Below. 

Application Deadline: 

  ===

==================

Circular Published in National Dailies (*28-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post