Bangladesh Rural Development Board (BRDB)
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
৫, কাওরান বাজার, ঢাকা
Website: www.brdb.gov.bd
Circular: 20-07-2026
=============
নম্বর-৪৭.৬২.০০০০.২০৩.১১.০০১.২৪-৫২৩৩
তারিখ : ০৬ শ্রাবণ ১৪৩১ / ২১ জুলাই ২০২৪
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত নিম্নোক্ত স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে
| নং | পদ | বেতন | সংখ্যা | যোগ্যতা |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ |
| ০১ | সহকারী পরিচালক (নির্মাণ) | ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০/- | ০১ | সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী। |
| ০২ | সহকারী প্রোগ্রামার | ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০/- | ০১ | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। |
| ০৩ | গবেষণা কর্মকর্তা | ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০/- | ০১ | অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রী। |
| ০৪ | সহকারী স্থপতি | ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০/- | ০১ | স্থাপত্যে স্নাতক ডিগ্রী। |
| ০৫ | স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০২ | কম্পিউটার ব্যবহারে দক্ষতা; ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজী ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির ১ (এক) বছরের অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পাশ। |
| ০৬ | অফিস সহকারী/ উচ্চমান সহকারী | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০৬ | ২টা দ্বিতীয় বিভাগসহ স্নাতক ডিগ্রি। |
| ০৭ | গবেষণা অনুসন্ধানকারী | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০৩ | ২টা দ্বিতীয় বিভাগসহ অর্থনীতি/পরিসংখ্যানে স্নাতক ডিগ্রী। |
| ০৮ | পরিসংখ্যান সহকারী | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০২ | ২টা দ্বিতীয় বিভাগসহ অর্থনীতি/পরিসংখ্যানে স্নাতক ডিগ্রী। |
| ০৯ | নিরীক্ষা সহকারী | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০৭ | ২টা দ্বিতীয় বিভাগসহ বিকম পাশ। |
| ১০ | হিসাব সহকারী | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০৬ | ২টা দ্বিতীয় বিভাগসহ বিকম পাশ। |
| ১১ | ক্যাশিয়ার | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০২ | ২টা দ্বিতীয় বিভাগসহ বিকম পাশ। |
| ১২ | গ্রন্থাগার সহকারী | ১৩তম গ্রেড ১১০০০-২৬৫৯০/- | ০১ | স্নাতক ডিগ্রী বাংলা ও ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। |
| ১৩ | স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর | ১৪তম গ্রেড ১০২০০-২৪৬৮০/- | ০৭ | কম্পিউটার ব্যবহারে দক্ষতা; ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজী ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ। |
| ১৪ | ড্রাফটসম্যান | ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০/- | ০১ | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট। |
| ১৫ | ড্রাফটসম্যান | ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০/- | ০১ | ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেটসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। |
| ১৬ | অফসেট প্রিন্টিং অপারেটর | ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০/- | ০১ | অফসেট লিথো ইলেকট্রিক স্ট্রেনসিল কাটিং ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় ০২ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। |
| ১৭ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৬তম গ্রেড ৯৩০০-২২৪৯০/- | ৩০ | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ; কম্পিউটার ব্যবহারের দক্ষতা; ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজী ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। |
| ১৮ | ডাটা এন্ট্রি অপারেটর | ১৬তম গ্রেড ৯৩০০-২২৪৯০/- | ০৩ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ১৯ | প্রজেক্টরিষ্ট | ১৬তম গ্রেড ৯৩০০-২২৪৯০/- | ০১ | প্রজেক্টরিং এ ০২ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ। |
| ২০ | ডার্ক রুমম্যান | ১৬তম গ্রেড ৯৩০০-২২৪৯০/- | ০১ | ডার্ক রুমের হিসেবে ০২ বছরের অভিজ্ঞতাহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ। |
| ২১ | অফিস সহায়ক | ২০তম গ্রেড ৮২৫০-২০০১০/- | ৭২ | অষ্টম শ্রেণি পাশ। |
শর্ত ও নিয়মাবলী:
০১। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি:
ক. আবেদন
https://brdb.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:i) Online-এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২ জুলাই ২০২৪, সকাল ১০:০০ টা।
ii) Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ আগস্ট ২০২৪, বিকাল ০৫:০০ টা।
iii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২১ আগস্ট ২০২৪, বিকাল ০৫:০০ টার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না।
iv) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হলো।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
i) Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তবে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই উক্ত Applicant's Copy-তে প্রাপ্ত তথ্যাদি ভালো রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যাচাই পূর্বক ও এর প্রিন্ট কপি বা PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
ii) Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তির ০১ হতে ০৪ নং ক্রমিকের বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ২৩ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ২২৩ (দুইশত তেইশ) টাকা, ০৫ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১৮ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ১৬৮ (একশত আটষট্টি) টাকা, ০৬ থেকে ২০ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ১১২ (একশত বার) টাকা এবং ২১ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৬ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এছাড়া, অনগ্রসর নাগরিকগণ (থার্ড জেন্ডার, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ৬ টাকা (অফেরতযোগ্য) সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে..Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না।
প্রথম SMS: BRDBUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BRDB ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK-223/56 will be charged as application fee. Your PIN is 12345678, to pay fee Type BRDBYesPIN and Send to 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: BRDBYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BRDB Yes 12345678
Reply: Congratulations Applicant's Name, Payment Completed Successfully for BRDB Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
৪. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
https://brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।৫. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
৬. শুধুমাত্র Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
i) User ID জানা থাকলে BRDBHelpUserUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BRDB Help User ABCDEF & Send to 16222
ii) PIN Number জানা থাকলে BRDBHelpPIN PIN No লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BRDB Help PIN 12345678 & Send to 16222
৭. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর ওয়েবসাইট (www.brdb.gov.bd) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিসহ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে।
৮. অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৯. Online আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে 121 নম্বরে কল করে সহযোগিতা নেওয়া যাবে। এছাড়াও alljobs.query@teletalk.com.bd, vas.query@teletalk.com.bd, ddadmn1@brdb.gov.bd এবং adper3@brdb.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail-এর Subject-এ Organization Name: BRDB, Post Name: "", Applicant's User ID Contact Number* অবশ্যই উল্লেখ করতে হবে)।
০২। সকল পদে প্রার্থীর বয়স ২২ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০৩। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিঅনুমোদন আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
০৪। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন/বাস্তবায়িত প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ'তে বর্তমানে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের বয়সসীমা শিথিলযোগ্য হবে। তবে তাদের বয়স অবশ্যই সরকারি অবসর গমনের বয়স অপেক্ষা কম হতে হবে এবং চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের আবশ্যিক তথ্য যাচাই করা হবে। এক্ষেত্রে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়োগপ্রাপ্ত হলে তাদের প্রকল্প/কর্মসূচি/ইউসিসিএ'র চাকরিকাল গণনায় আসবে না। উল্লেখ্য, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে বর্ণিত বয়স শিথিলের বিষয়টি প্রযোজ্য নয়।
০৫। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) করে দাখিল করতে হবে:
ক. অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র (Applicant's Copy) ও প্রবেশপত্রের রঙিন কপি;
খ. সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
গ. অনলাইন আবেদনে দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) ও ফরওয়ার্ড কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
ঘ. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্র;
ঙ. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ও এ সংক্রান্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
চ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র/নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
০৬। প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিটি'র ওয়েবসাইট (www.brdb.gov.bd) এবং SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) মোবাইল নম্বরে যথাসময়ে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৭। বিজ্ঞপ্তিটি দৈনিক পত্রিকা ছাড়াও www.brdb.gov.bd এবং www.rdcd.gov.bd ওয়েবসাইট এবং
https://brdb.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টালhttps://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পাওয়া যাবে।০৮। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অসদুপায় অবলম্বন করলে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯। প্রার্থীর যোগ্যতা যাচাই: আবেদনের সময় স্বতস্ফূর্ত ভাবে নামের বানান শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে এবং শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি উল্লেখ করা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কর্তৃপক্ষের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এছাড়া, নিয়োগের পূর্বে ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
১০। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।
১১। ক) বিআরডিবি'র ৩০ জানুয়ারি ২০২২ তারিখের ৪৭.৬২.০০০০.২০২.১১.০০৩.২১.৮০২ নং স্মারকে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে 'দৈনিক ইত্তেফাক' ও 'প্রতিদিনের সংবাদ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে হিসাব সহকারী, স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক পদে এবং বিআরডিবি'র ৩০ জানুয়ারি ২০২২ তারিখের ৪৭.৬২.০০০০.২০২.১১.০০৩.২১.৮০৩ নং স্মারকে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে 'দৈনিক জনকণ্ঠ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহকারী আর্ট, গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষা সহকারী, ক্যাশিয়ার, প্রুফরিডার, ড্রাফটসম্যান, অফসেট প্রিন্টিং অপারেটর, প্রজেক্টনিস্ট ও স্টোর কিপার পদে বৈধ আবেদনকারীদ্বয়ের আবেদন বহাল থাকবে। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
খ) বিআরডিবি'র ১১ জুলাই ২০২৪ তারিখের ৪৭.৬২.০০০০.২০২.১১.০০৩.২৪.৭২৫১ ও ৪৭.৬২.০০০০.২০২.১১.০০৩.২৪.৭২৫২ নং স্মারকে গত ১২ জুলাই ২০২৪ তারিখে 'প্রতিদিনের সংবাদ' এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে 'দৈনিক ইত্তেফাক' ও 'ডেইলি অবজারভার' পত্রিকায় এবং বিআরডিবি'র ২৩ মার্চ ২০২৫ তারিখের ৪৭.৬২.০০০০.২০২.১১.০০৩.২৪.২৭৫৩ ও ৪৭.৬২.০০০০.২০২.১১.০০৩.২৪.২৭৫৪ নং স্মারকে গত ২৪ মার্চ ২০২৫ তারিখে 'দৈনিক যুগান্তর' ও 'ডেইলি স্টার' পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহে বৈধ আবেদনকারীদ্বয়ের আবেদন বহাল থাকবে। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
১২। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান এবং কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৩ তারিখে জারীকৃত ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.১৪.২৪০ নং প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা এবং পরবর্তীতে সংশোধিত বিধি-বিধান প্রযোজ্য হবে। এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৩। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রতাহার করার ক্ষমতা সংরক্ষণ করে।
Application Deadline:
July August 2026
==================
*


Post a Comment