Circular: 10-07-2026
=============
তোমার গানে জাগবে জুলাই
পুরস্কার
নির্বাচিত সেরা ১০ টি গানের জন্য থাকবে আকর্ষণীয় আর্থিক পুরস্কার, ক্রেস্ট এবং সনদপত্র
অংশগ্রহণের নিয়মাবলী ও শর্তসমূহ:
গানের বিষয়বস্তু: গানটি অবশ্যই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে হতে হবে।
মৌলিকত্ব: গানটির কথা ও সুর সম্পূর্ণ মৌলিক (নতুন) হতে হবে। পূর্বে কোনো মাধ্যম (টিভি, রেডিও, ইউটিউব, ফেসবুক ইত্যাদি) বা প্রতিযোগিতায় প্রকাশিত গান গ্রহণযোগ্য হবে না।
ফরম্যাট: স্পষ্ট অডিওসহ গান গাওয়ার একটি সম্পূর্ণ ভিডিও/অডিও ধারণ করে পাঠাতে হবে।
পাঠানোর নিয়ম:
অডিও/ভিডিওটি আমাদের ইমেইলে পাঠান - info@shilpakala.gov.bd ই-মেইল সাবজেক্ট: “তোমার গানে জাগবে জুলাই” - [আপনার নাম]
ই-মেইলের ভেতরে যা যা থাকতে হবে:
(ক) গীতিকার, সুরকার ও শিল্পীর নাম
(খ) গানের কথা (লিরিক্স)
(গ) প্রতিযোগী/দলের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের স্ক্যান কপি
(ঘ) প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর বিস্তারিত তথ্য
পাঠানোর শেষ সময়
২৫ জুলাই ২০২৬, শনিবার, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
***
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
প্রযোজনা বিভাগ
কক্ষ নং- ৪১১, প্রশিক্ষণ ভবন
Application Deadline:
25 July 2026
==================
***
পৃষ্ঠপোষকতায়: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
-------------------------------------------
আয়োজনে:
প্রযোজনা বিভাগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
Bangladesh Shilpakala Academy
*


Post a Comment