Rural Development Academy, Jamalpur: Job Circular পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর: পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর

Website: www.rdajamalpur.gov.bd


স্মারক নম্বর: ৪৭.৭০.৩৯০০.০০১.১১.০০১.২৫.৪১৬

তারিখ: ০২ জুলাই ২০২৬ খ্রি.



Circular: 05-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: -05 July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে https://rdajamalpur.teletalk.com.bd ওয়েবসাইট নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না।

১. পরিচালক (গ্রেড-৪)

  • বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৪৫ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি;

    • (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; এবং

    • (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না; এবং

    • (ঘ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১৩ (তেরো) বৎসরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৮ (আট)টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে।

২. উপপরিচালক (গ্রেড-৫)

  • বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৪০ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি;

    • (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;

    • (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না; এবং

    • (ঘ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১২ (বারো) বৎসরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৬ (ছয়)টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে।

৩. উপপরিচালক (তথ্য) (গ্রেড-৫)

  • বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩৯ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি;

    • (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;

    • (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না; এবং

    • (ঘ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতাসহ দেশি বা বিদেশি জার্নালে ৪ (চার)টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে।

৪. সহকারী পরিচালক (গ্রেড-৯)

  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা

    • (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; এবং

    • (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।

৫. সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯)

  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

    • (খ) কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।

৬. সহকারী মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯)

  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

    • (খ) কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।

৭. মেডিকেল অফিসার (গ্রেড-৯)

  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি; এবং

    • (খ) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর অতি সাম্প্রতিক রেজিস্ট্রেশনপ্রাপ্ত হইতে হইবে।

৮. সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৯)

  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি।

৯. সহকারী গ্রন্থাগারিক (গ্রেড-১০)

  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি।

১০. মিডওয়াইফারি ইন্সট্রাক্টর (পুরুষ-১, মহিলা-১) (গ্রেড-১০)

  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রফেশন (ডিপ্লোমা) ডিগ্রিসহ ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।

১১. কারিগরি প্রশিক্ষক (গ্রেড-১০)

  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী;

    • (খ) কারিগরি প্রশিক্ষক (সেলাই, বুটিক ও এমব্রয়ডারি) পদটি মহিলাদের জন্য সংরক্ষিত।

১২. সহকারী ফার্মাসিস্ট (গ্রেড-১১)

  • বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-

  • পদ সংখ্যা: ০৪ (চার)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বৎসরের মেয়াদি ডিপ্লোমা।

১৩. ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি;

    • (খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার চালনা বিষয়ক সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ; এবং

    • (গ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

১৪. হোস্টেল সুপার (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

১৫. সহকারী ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট্যান্ট (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

১৬. গ্রন্থাগার সহকারী (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

১৭. গবেষণা সহকারী (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিষয়সহ কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

১৮. প্রশিক্ষণ সহকারী (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

১৯. স্টোর কিপার (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

২০. হিসাব সহকারী (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

২১. মাঠ সহকারী (গ্রেড-১৪)

  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-

  • পদ সংখ্যা: ১২ (বারো)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-সহ ৪ (চার) বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা; অথবা

    • (খ) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

    • (গ) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

২২. সহকারী হোস্টেল সুপার (গ্রেড-১৬)

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

২৩. রিসার্চ ইনভেস্টিগেটর (গ্রেড-১৬)

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

  • পদ সংখ্যা: ০২ (দুই)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

    • (খ) তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

২৪. সেলসম্যান (গ্রেড-১৬)

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

    • (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

২৫. অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ)

  • বয়স সীমা: ৩১ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

    • (খ) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে।

২৬. অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান (গ্রেড-১৬)

  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

  • পদ সংখ্যা: ০১ (এক)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ; এবং

    • (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুরূপ ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

২৭. অফিস সহায়ক (গ্রেড-২০)

  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-

  • পদ সংখ্যা: ১০ (দশ)

  • বয়স সীমা: ৩২ বছর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

    • (খ) শারীরিক সুস্থতার অধিকারী হইতে হইবে।

===========

===========

০২। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি অনুসরণ করিতে হইবে:

(ক) যে সকল আবেদনকারী ০৮-০১-২০২৪ খ্রি. তারিখে বিজ্ঞপ্তি নং ৪৭.৭০.৩৯০০.০০১.১১.০০১.২৪.২৬১ এর বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে বিধায় সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

(খ) আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬খ্রি. তারিখে ১৮-৩২ বছর হইতে হইবে। তবে ক্রমিক ০১নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ (পঁয়ত্রিশ), ক্রমিক ০২নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ (চল্লিশ), ক্রমিক ০৩নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ (পঁয়ত্রিশ) হইতে হইবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

(গ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করিতে হইবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হইবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হইবে।

(ঘ) চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সাধারণ শিক্ষাগত যোগ্যতার তথ্যসহ শিক্ষাগত যোগ্যতার সকল বিবরণী উল্লেখ করিতে হইবে। অনলাইন চালু নির্ধারিত যাঁচাই চাকুরির আবেদনে উল্লিখিত সকল চারিত্রিক চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অবশ্যই প্রস্তুত রাখতে হইবে।

(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হইলে তা অনুসরণ করা হইবে।

(চ) প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর ওয়েবসাইট (www.rdajamalpur.gov.bd) এবং SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) মোবাইল নম্বরে যথাসময়ে জানানো হইবে। নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

(ছ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে এবং পূরণকৃত Application Formসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করিতে হইবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে।

(জ) কর্তৃপক্ষ বিজ্ঞাপিত উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং প্রয়োজনে কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করিতে পারিবেন।

(ঝ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

০৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলী :

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://rdajamalpur.teletalk.com.bd এই ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করিতে পারিবেন।

i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৯/০৭/২০২৬খ্রি. সকাল- ১০:০০ টা;

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮/০৮/২০২৬খ্রি. বিকাল- ০৫:০০ টা;

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারিবেন।

(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে Upload করিবেন।

(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হইবেন।

(ঘ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রিন্ট করিয়া পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করিয়া নির্দেশনা মতে ছবি এবং Signature upload করিয়া আবেদনপত্র Submit করা সম্পন্ন হইলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাইবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাইবেন। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকিলে তাহলে পুনরায় আবেদন করতে পারিবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য হইবে না বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তায়ত্ব সংস্থায়িত জেলা ররিশ ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হইয়া রঙিন প্রিন্ট করিয়া সংরক্ষণ করিবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকিবে যা ব্যবহার করিয়া প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করিয়া অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন। 

**০১ হতে ১১ নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, 

**১২ হতে ২১ নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা জমা দিতে হইবে এবং 

**২২ হতে ২৭ নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা দিতে হইবে। 

**তবে অনগ্রসর নাগরিক (মৃত ভূ-গাষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ১ হতে ২৭ নম্বর ক্রমিকে উল্লেখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (সার্ভিসব) ২/- (দুই) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট = ৫২/- (বাহান্ন) টাকা জমা দিতে হইবে। 

**এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া Submit করা হইলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হইবে না।

নিম্নপদ্ধতি পদ্ধতিতে এসএমএস (SMS) করিতে হইবে:

  • প্রথম SMS: RDAJAMALPUR User ID লিখে send করিতে হইবে 16222 নম্বরে।

    • Example: RDAJAMALPUR ABCDEF & send to 16222, (ABCDEF এর স্থলে User ID বসাতে হইবে)

    • Reply: Applicant’s Name, TK-223/- or Tk-112/- or TK-56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type RDAJAMALPUR Yes PIN & Send to 16222.

  • দ্বিতীয় SMS: RDAJAMALPUR Yes PIN লিখে send করিতে হইবে 16222 নম্বরে।

    • Example: RDAJAMALPUR YES 12345678 & Send to 16222 (12345678) এর স্থানে PIN নম্বর বসাতে হইবে।

    • Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for............. Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.rda.jamalpur.gov.bd অথবা https://rdajamalpur.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হইবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হইবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করিয়া পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করিয়া নিবেন এবং প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করিবেন;

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করিয়া নিজ নিজ User ID, Password পুনরুদ্ধার করিতে পারিবেন।

i. User ID জানা থাকলে:

RDAJAMALPURHelpUserUser ID & Send to 16222.

Example: RDAJAMALPUR Help User ABCDEF & send to 16222 (ABCDEF এর স্থলে User ID বসাতে হইবে)।

ii. PIN Number জানা থাকলে:

RDAJAMALPURHelpPINPIN No & Send to 16222.

Example: RDA Help PIN 12345678 & send to 16222 (১২৩৪৫৬৭৮ এর স্থলে PIN নম্বর বসাতে হইবে)।

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর ওয়েবসাইট www.rda.jamalpur.gov.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rdcd.gov.bd এ পাওয়া যাইবে অথবা QR-Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটটি সরাসরি প্রবেশ করিলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাইবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.rda.jamalpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাইবে।

(ঞ) অনলাইনে আবেদন করিতে কোন সমস্যা হইলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা rdajamalpur@gmail.com এই ই-মেইলে যোগাযোগ করা যাইবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাইবে (Mail/মেসেজ এর Subject এ Organization Name: RDAJAMALPUR, Post Name:-, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করিতে হইবে)।

(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হইবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হইলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হইবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

০৪। প্রার্থীর যোগ্যতা যাচাই :

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হইলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হইবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভুল তথ্য/ভুয়া কাগজপত্র প্রদর্শন হইলে পরীক্ষার উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত মূলপত্রসমূহের প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করিয়া সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কাউন্সিলর, পৌরসভার মেয়র/কাউন্সিলর, বা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র/সনদপত্র সত্যায়িত মূলকপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কাউন্সিলর, পৌরসভার মেয়র/কাউন্সিলর, বা কোনো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (ব্রাহ্মণ প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি;

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করিয়া হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করিতে পরামর্শ দেওয়া হইল।



               ✔

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর
ওয়েবসাইট
প্রবেশপত্র
QR Code
                
          
পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর
টেলিটক পোর্টাল প্রবেশপত্র
QR Code


মোহাম্মদ আনোয়ার হোসেন

মহাপরিচালক (যুগ্মসচিব)

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর

ডিসি-১০০২/২৬ (১০"$\times$



-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  August September 2024

==================

Circular Published in National Dailies (*2-August-2024)


=logo Vacancy Recruitment Job Circular Career Opportunity নিয়োগ বিজ্ঞপ্তি 

*

Post a Comment

Previous Post Next Post