ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি প্রস্তুতি: দিকনির্দেশনা


ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি
প্রস্তুতি
--- এম আই প্রধান মুকুল 
বিসিএস ক্যাডার প্রতিষ্ঠাতা, 
বিদ্যাবাড়ি.কম

=============

Date & Memo/ Ref No:  
Circular: 21-07-2026
Date: 21-July-2026 (Published)



ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি প্রস্তুতি, 

পরীক্ষা ও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা


সরকারি চাকরিপ্রার্থীদের কাছে ইউনিয়ন সমাজকর্মী পদটি বর্তমানে অন্যতম আকর্ষণীয় একটি পদ। তুলনামূলক সহজ শিক্ষাগত যোগ্যতা, চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং জনসেবার সুযোগ—সব মিলিয়ে প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিকেই এ পদে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। তাই পরীক্ষার বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা না করে এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সিলেবাসভিত্তিক পড়াশোনা, নিয়মিত অনুশীলন এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণই পারে কাঙ্ক্ষিত সাফল্যের পথ সহজ করতে

===  ===  ===

কেন বাড়ছে ইউনিয়ন সমাজকর্মী পদের প্রতিযোগিতা ইউনিয়ন সমাজকর্মী পদে আগ্রহ বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এটি একটি স্থায়ী সরকারি চাকরি। নিয়মিত বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব-ভাতা, চিকিৎসা সুবিধা এবং অবসরকালীন সুবিধা চাকরিটিকে আকর্ষণীয় করে তুলেছে। দ্বিতীয়ত, আবেদন করার জন্য সাধারণত এইচএসসি বা সমমান পাস হলেই সুযোগ পাওয়া যায়। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক চাকরি প্রত্যাশী এ পদে আবেদন করতে পারেন। তৃতীয়ত, এই পদে কাজের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ফলে অনেকেই এটিকে সম্মানজনক ও সেবামুখী পেশা হিসেবে বিবেচনা করেন। চতুর্থত, কর্মস্থল সাধারণত স্থানীয় পর্যায়ে হওয়ায় পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা তুলনামূলক সহজ হয়। পঞ্চমত, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি চাকরির প্রতি আগ্রহও বাড়ছে। সীমিতসংখ্যক পদের বিপরীতে বিপুল আবেদন জমা পড়ায় প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই তীব্র হয়ে উঠেছে।

ইউনিয়ন সমাজকর্মী কে ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের একজন সরকারি কর্মী। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়নমূলক সেবা তৃণমূলপর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান দায়িত্ব।

ইউনিয়ন সমাজকর্মীর প্রধান দায়িত্ব সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন: বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, স্বামী পরিত্যক্তা-ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী-ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দারিদ্র্যবিমোচন কার্যক্রম পল্লি সমাজসেবা এবং অন্যান্য দারিদ্র্যবিমোচন কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন, ঋণ বিতরণ ও তদারকির কাজে যুক্ত থাকেন।

প্রতিবন্ধী কল্যাণ প্রতিবন্ধিতা শনাক্তকরণ, পরিচয়পত্র প্রদান এবং শিক্ষা উপবৃত্তি বিতরণ কার্যক্রমে অংশ নেন।

পুনর্বাসন কার্যক্রম অ্যাসিডদগ্ধ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সহায়তা কার্যক্রমে কাজ করেন।

সামাজিক উন্নয়ন বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ করেন।

আবেদনের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা সাধারণ প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত বিশেষ কোটার ক্ষেত্রে বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য হতে পারে।

আবেদন প্রক্রিয়া প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হয়। আবেদনপত্র পূরণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।

নিয়োগ পরীক্ষা পদ্ধতি লিখিত পরীক্ষা : পূর্ববর্তী নিয়োগ পরীক্ষার বিশ্লেষণে দেখা যায়, ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় সাধারণত ৭০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তরপত্র হিসেবে ওএমআর শিট ব্যবহার করা হয়।

মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। প্রার্থীর ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, সাধারণ জ্ঞান ও চাকরির উপযোগিতা এই পর্যায়ে মূল্যায়ন করা হয়।

চূড়ান্ত নিয়োগ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। সবকিছু সন্তোষজনক হলে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়।

প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বই 

বাংলা নবম-দশম শ্রেণির বাংলা বোর্ড বই এমপিপি বাংলা গাইড (জর্জ সিরিজ)

ইংরেজি Classroom MCQ English Grammar & Literature Competitive Exam

গণিত এমপিপি গণিত (জর্জ সিরিজ) সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি—টেকনিক সিরিজ আন্তর্জাতিক বিষয়াবলি—টেকনিক সিরিজ পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতি

ইউনিয়ন সমাজকর্মী পদটি শুধু একটি চাকরি নয়; এটি সরকারি সেবা খাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চাকরির অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে ফিল্ড সুপারভাইজার পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। পরে সমাজসেবা অফিসার, সহকারী সমাজসেবা অফিসার এবং অন্যান্য প্রশাসনিক ও তদারকিমূলক পদে পদোন্নতির সম্ভাবনাও থাকে। 

অভিজ্ঞতা, প্রশিক্ষণ, কর্মদক্ষতা এবং বিভাগীয় পরীক্ষায় সফলতার ভিত্তিতে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্নীত হওয়া সম্ভব।

কর্মস্থল ও পদায়ন নিয়োগপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মীদের সাধারণত নিজ জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়নপর্যায়ে পদায়ন করা হয়। তারা সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন।

উপসংহার ইউনিয়ন সমাজকর্মী পদে সফল হতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং ধৈর্য। শুধু বই পড়লেই হবে না, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, নিয়মিত মডেল টেস্ট এবং দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে প্রস্তুতি নিতে হবে। সঠিক কৌশল ও ধারাবাহিক পরিশ্রমই আপনাকে কাঙ্ক্ষিত সরকারি চাকরির লক্ষ্যে পৌঁছে দিতে পারে।

-----------
Website: ===
*See the Below. 


==================

Circular Published in National Dailies (*21-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post