ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি Cultural Institute of Minority Ethnic Groups, Khagrachari: Job Circula নিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট 

খাগড়াছড়ি পার্বত্য জেলা। 

Website: www.knsikhagrachari.portal.gov.bd


Circular: 02-07-2026

=============

Date & Memo
Ref No: / স্মারক নম্বর: ৪৩.২৪.৪৬০০.০০১.১১.০০৪.২০২৩/৫৮০
Date:  06 July- 2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর রাজস্ব বাজেটের ০৩ (তিন) টি ক্যাটাগরির ০৩ (তিন) টি শূন্যপদ পূরণের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২১ অনুযায়ী খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিকট হতে ৮০%, এবং দেশের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে থেকে ২০% জনবল নিয়োগের উদ্দেশ্যে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণী

১। পদের নাম: গবেষণা কর্মকর্তা (৯ম গ্রেড)

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

  • আবেদন দাখিলের শেষ তারিখে বয়স: ৩২-৪৫ বৎসর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান বা ইতিহাস বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ও সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী।

২। পদের নাম: কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড)

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-

  • আবেদন দাখিলের শেষ তারিখে বয়স: ৩২-৪৫ বৎসর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী।

৩। পদের নাম: গবেষণা সহকারী (১৪তম গ্রেড)

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-

  • আবেদন দাখিলের শেষ তারিখে বয়স: ৩২-৪৫ বৎসর

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী।

শর্তাবলী:

১। আবেদনকারীকে পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি বরাবর 'নমুনা ছক' মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষরসহ পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী ০৬ আগস্ট ২০২৬খ্রি: বিকাল ৫.০০ মিনিট পর্যন্ত অফিস চলাকালীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০৬/০৮/২০২৬ ইং তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

২। আবেদন ফরম ও প্রবেশ পত্রের নমুনা কপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর ওয়েবসাইট www.knsikhagrachari.portal.gov.bd হতে ডাউনলোড করা যাবে।

৩। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিল মোহর থাকতে হবে) সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

ক) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ০১ (তিন) কপি ছবির ১ (এক) কপি প্রবেশ পত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকী ০২ (দুই) কপি ছবি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ/স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে।

খ) বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

গ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/পৌর প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ সংযুক্ত করতে হবে।

ঘ) খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চীফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও কোন ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সদস্য তার প্রমাণপত্র।

ঙ) প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্র (মূল কপি)।

চ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ

ছ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

জ) আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-০১ পদের প্রার্থীদের ক্ষেত্রে ২০০/-(দুইশত) টাকা, ০২-০৩ নং ক্রমিক পর্যন্ত পদের প্রার্থীদের ক্ষেত্রে ১০০/-(একশত) পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর নামীয় বাংলাদেশ কৃষি ব্যাংক, খাগড়াছড়ি শাখা চলতি হিসাব নং-৩৪০১০১০১০৯৬১-তে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে।

ঝ) আবেদনপত্রের সাথে প্রেরিত কোন কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না।

ঞ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৪। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

৫। আবেদনপত্রে কোন অসত্য তথ্য পরিবেশন করলে এবং দাখিলকৃত কাগজপত্রাদি অসত্য/ভুয়া বলে প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় যে কোন পর্যায়ে আবেদন/নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

৬। প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র বৈধ বিবেচনায় যোগ্য প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

৭। আবেদনকারীদের বৈধ এবং বাতিল তালিকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৮। পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করে প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। কোন কারণে তারিখ/সময় পরিবর্তন হলে তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ির ফেসবুক পেইজ, ওয়েবসাইট এর মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। বৈধ প্রার্থী কোন কারণে প্রবেশপত্র না পেয়ে থাকলে পরীক্ষার তিন দিন আগে অফিস থেকে ডুপ্লিকেট কপি সংগ্রহ করা যাবে।

৯। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অফিস অফিসের নোটিশ বোর্ড/ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সদনপত্র/কাগজপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে। লিখিত/মৌখিক / ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি/এ/ডিএ প্রদান করা হবে না।

১০। নিয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২১ খ্রিঃ অনুসরণ করা হবে।

১১। প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত শূন্যপদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন।

১২। আবেদনকারীকে আবেদনপত্রের খামের উপরিভাগে পদের নাম লিখতে হবে এবং খামের বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

১৩। নিয়োগের ক্ষেত্রে কোন ধরণের তদবির ও সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

১৪। কোটা সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্মারক নং ০৫.০০.০০০.১৭০.১১.০১৪.২৪. ১৪১ তারিখ: ২৩শে জুলাই ২০২৩খ্রিঃ সর্বশেষ আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


(জিল্লুর রহমান)

পরিচালক

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি

সদস্য সচিব

নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি

ফোন: ০২৩৩৩৩৪৩৯৪২

email: knsikhagrachari@gmail.com


Eligible and interested candidates are invited to apply on mentioned criteria basis for the following posts to join a winning team. Who are ready and fit for the following post can apply within stated date.

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  06 August 2026

==================

Circular Published in National Dailies (*06-July-2026)


*



Post a Comment

Previous Post Next Post