গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
স্থাপত্য অধিদপ্তর
******
Ministry of Housing and Public Works
Department of Architecture
স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
Circular: 14-07-2026
=============
স্মারক নং-২৫.০১.০০০০.০০১.১১.০৩৩.২১.১২১
তারিখ : ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন (Online)-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
| নং | পদ | বেতন স্কেল | সংখ্যা | যোগ্যতা |
| ০১। | ড্রাফটসম্যান (নন-ক্যাডার) গ্রেড-২ | ২৬০০০-৫৭১১০/- গ্রেড-০৯ | ২৩ | কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা। কম্পিউটার এইডেড ড্রাফটিং এ অন্ততঃ ৩ মাসের বাস্তব অভিজ্ঞতা। |
| ০২। | লাইব্রেরিয়ান | ১২০০০-৩২৩০০/- গ্রেড-১১ | ০১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি; অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির বা সমমানের ডিপ্লোমা ডিগ্রি এবং (গ) কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অনন্য ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স। |
| ০৩। | সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর | ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৪ | ০১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলা ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ (ওয়ার্ড প্রসেসিং)। |
| ০৪। | সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪ | ০৩ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ (ওয়ার্ড প্রসেসিং)। |
| ০৫। | ড্রাফটসম্যান (নন-ক্যাডার) গ্রেড-৪ | ১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪ | ১৩ | (ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো সরকারি স্বীকৃত উচ্চ বা মাধ্যমিক কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক ড্রয়িং বা স্থাপত্য ড্রয়িং বা উচ্চ মাধ্যমিক কারিগরি শিক্ষা বোর্ড এর কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সিভিল/স্থাপত্য/ডিজাইন/অটোমোবাইল/মেকানিক্যাল ড্রাফটিং এ অনন্য ৩ বছরের ট্রেড বা ডিপ্লোমা (নন-কারিগরি); অথবা (খ) সাধারণ ইনস্টিটিউট থেকে ড্রাফটিং এ উচ্চতর ডিপ্লোমা। কম্পিউটার এইডেড ড্রাফটিং এ দক্ষতা থাকতে হবে। |
| ০৬। | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | ০২ | (ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে গতি বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। |
| ০৭। | সহকারী ড্রাফটসম্যান কাম-ব্লুপ্রিন্টার | ৮৮০০-২১৩১০/- গ্রেড-১৮ | ১০ | কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সিভিল বা স্থাপত্য ড্রাফটিং এ অনন্য ২ বছরের ট্রেড কোর্স পাস। |
| ০৮। | লাইটিংম্যান | ৮৫০০-২০৫৭০/- গ্রেড-১৯ | ০২ | (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ওয়্যারিং এন্ড ট্রান্সফর্মার লাইটিং কাজে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী লাইসেন্স বা প্রফেশনাল লাইসেন্সধারী প্রতিষ্ঠান হতে সনদধারী হতে হবে; (গ) লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। |
| ০৯। | অফিস সহায়ক | ৮২৫০-২০০১০/- গ্রেড-২০ | ৩২ | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :
০১। কেবল বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
০২। বয়সসীমা:
(ক) সাধারণ প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর;
(খ) তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৩। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
০৪। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৫। প্রার্থী নির্বাচনে ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের কোটা অনুসরণ করা হবে।
০৬। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
০৭। সম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৮। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৯। যদি কোনো প্রার্থী কোনো ভুল তথ্য প্রদান করেন বা কোনো অসত্য বা জাল সার্টিফিকেট প্রদর্শন করেন কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেন, তবে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত মূল সনদপত্রসমূহ প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে:
(ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র;
(খ) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র;
(গ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(ঘ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনিদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত মূল সনদপত্র;
(ঙ) এতিম, প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(চ) অনলাইন আবেদনপত্র (Application Form) ও প্রবেশপত্র (Admit Card) এর অনুলিপি।
১১। নির্বাচনী পরীক্ষার বিভিন্ন পর্যায়ের ফলাফল এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য স্থাপত্য অধিদপ্তরের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১২। কোনো তথ্য গোপন বা যোগ্যতা গোপন করে আবেদন সাবমিট করা হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার স্থান ও সময়সূচী পরবর্তীতে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে নিয়মিত অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
১৪। কোনো প্রকার তদবির বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। এ নিয়োগ বিজ্ঞপ্তি, নির্দেশিকা, অনলাইন আবেদন ফরম পূরণ ও লিখিত পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.architecture.gov.bd) এবং dgl.teletalk.com.bd এ পাওয়া যাবে।
১৬। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী :
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৫.০৭.২০২৬ খ্রি., সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ৩১.০৭.২০২৬ খ্রি., বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হব
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে Application Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে, তবে প্রার্থী পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দেওয়ার পর কোনো পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য হবে না। উক্ত Applicant's Copy প্রার্থী download করে রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ থেকে ০৫ পদের জন্য Teletalk এর সার্ভিস চার্জসহ ২০০/- (দুইশত) টাকা এবং ক্রমিক নং ০৬ থেকে ০৯ পদের জন্য Teletalk এর সার্ভিস চার্জসহ ১০০/- (একশত) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, 'Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না'।
প্রথম SMS : ARCHITECTURE User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : ARCHITECTURE ABCDEF & Send to 16222
Reply : Applicant's Name, Tk-100/200 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ARCHITECTURE Yes PIN & Send to 16222.
দ্বিতীয় SMS : ARCHITECTURE Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : ARCHITECTURE Yes 12345678 & Send to 16222
Reply : Congrats! Applicant's Name, payment completed successfully for ARCHITECTURE Application for [post name] User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীত
জ. শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীরা নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে: ARCHITECTURE Help User User ID & Send to 16222.
Example: ARCHITECTURE Help user ABCDEF & Send to 16222.
ii. PIN Number জানা থাকলে: ARCHITECTURE Help PIN PIN Number & Send to 16222.
Example: ARCHITECTURE Help PIN 12345678 & Send to 16222.
ঝ. পরীক্ষা সংক্রান্ত স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট www.architecture.gov.bd এবং QR Code স্ক্যান এর মাধ্যমে (টেলিটকের অফিশিয়াল জব পোর্টাল
✔
QR Code
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ এবং alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেইসবুক পেজ (
১৭. ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশনে অবশ্যই এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো জালিয়াতি বা দুর্নীতির আশ্রয় নিলে পরীক্ষার যেকোনো পর্যায়ে বা অন্য যেকোনো সময় প্রার্থীর পরীক্ষা বা অন্য যেকোনো নিয়োগের পর যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৮. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় রেখে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
(আব্দুল্লাহ আল মামুন)
সভাপতি
বিভাগীয় নিয়োগ/বাছাই নির্বাচনী উপকমিটি
ও
অতিরিক্ত প্রধান স্থপতি, স্থাপত্য ক্রোর
স্থাপত্য অধিদপ্তর, ঢাকা।
Application Deadline:
31 July 2026
==================
*


Post a Comment