Dhaka North City Corporation
Plot-23-26, Road-46, Gulshan-2, Dhaka.
প্লট-২৩-২৬, রোড-৪৬, গুলশান-২, ঢাকা।
Website: www.dncc.gov.bd
Circular: 08-07-2026
=============
Date & Memo/ Ref No:
Date: 08 July -2026 (Published)
গণবিজ্ঞপ্তি
একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। নগর জীবনের সুস্থতা, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য শহর নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ লক্ষ্যে নাগরিকদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে-
ক) যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না;
খ) নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন এবং বর্জ্য পৃথকীকরণে উৎসাহিত হোন;
গ) রাস্তা, খাল, ড্রেন ও জলাশয়ে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য নিক্ষেপ থেকে বিরত থাকুন;
ঘ) বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশেপাশে গাছ লাগান এবং সবুজায়ন কার্যক্রমে অংশগ্রহণ করুন;
ঙ) পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচিতে স্বেচ্ছায় অংশ নিন;
চ) অন্যদেরও পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সচেতন করুন।
অনুরোধক্রমে >
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ মোতাবেক
আপনার নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে
"ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা" বিনির্মাণে অংশগ্রহণ করুন।
হটলাইন: ১৬১০৬
Website: www.dncc.gov.bd
*See the Announcement Below.
==================
Circular Published in National Dailies
*


Post a Comment