Dhaka University DU
Professional Masters in Disaster and Climate Resilience (PMDCR)
ঢাকা বিশ্ববিদ্যালয়- ঢাবি
ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ (DSCR)
প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (PMDCR)
(৭ম ব্যাচ)
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ (গ্রীষ্মকালীন সেমিস্টার)
Circular: 26-07-2026
=============
Admission Notice/ ভর্তি বিজ্ঞপ্তি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ (গ্রীষ্মকালীন সেমিস্টার)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে Professional Masters in Disaster and Climate Resilience প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
কোর্সের মেয়াদ: ০১ বছর ০৬ মাস (৩টি সেমিস্টার)।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের স্নাতক বা সমমানের (জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড) ডিগ্রিধারী হতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ’র ক্ষেত্রে ২.৫ এর নিচে থাকতে পারবে না। ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্রাজুয়েট, সরকারি, আধা-সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতাসংস্থা এবং সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন গ্রহণের স্থান ও তারিখ: ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অফিস কক্ষ থেকে টাকা ২০০০.০০ (দুই হাজার) ফি বাবদ প্রদান করে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ থেকে আগামী ২৭/০৮/২০২৬ তারিখ পর্যন্ত সকল কর্মদিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের www.du.ac.bd/body/DSM ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল পরীক্ষার পাসের সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
লিখিত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়: ২৮ আগস্ট ২০২৬, রোজ শুক্রবার, সকাল ১১.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ক্লাস সময়সূচি: প্রতি শনিবার
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ:
| বিবরণ | তথ্য |
| ফোন | ৮৮-০৯৬৬৬৯১১৪৬৩, ৭৩৩২ |
| মোবাইল | ০১৮৯৬১১৬৩৬৩ |
| dsm@du.ac.bd | |
| Website | www.du.ac.bd/body/DSM |
✔
(স্বাক্ষর)
বি. এম. রাব্বী হোসেন
চেয়ারম্যান
Date & Time (Written Admission Test)
28 August 2026
==================
*


Post a Comment