Circular: 24-07-2026
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধ্যীন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৬ ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২২ জুলাই থেকে, চলবে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত।
পদের তালিকা ও বিস্তারিত তথ্য
| নং | পদ ও সংখ্যা | যোগ্যতা | বেতন |
| ১ | লাইব্রেরিয়ান (১৫টি) | স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। | ১১,০০০–২৬,৫৯০/- |
| ২ | লাইব্রেরিয়ান (৮টি) | স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। | ১০,২০০–২৪,৬৮০/- |
| ৩ | সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১টি) | স্নাতক বা সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। | ১০,২০০–২৪,৬৮০/- |
| ৪ | হিসাবরক্ষক (২টি) | ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। | ১০,২০০–২৪,৬৮০/- |
| ৫ | টুলরুম এ্যাটেনডেন্ট (২৬টি) | সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল); অথবা এসএসসি (ভোকেশনাল) বা দাখিলসহ (ভোকেশনাল) সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ২ বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩ উত্তীর্ণ। | ৯,৭০০–২৩,৪৯০/- |
| ৬ | এলডিএ কাম স্টোরকিপার (৪টি) | ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ৭ | অফিস সহকারী কাম স্টোরকিপার (৭টি) | ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ৮ | সহকারী কাম টাইপিস্ট (৪টি) | এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ৯ | অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (২টি) | এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ১০ | অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর (১১টি) | এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ১১ | ড্রাইভার কাম মেকানিক (১টি) | জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার (ভারী) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার (হালকা) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদর্শী। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ১২ | সহকারী লাইব্রেরিয়ান (১টি) | স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ১৩. | এলডিএ কাম ক্যাশিয়ার (১৬টি) | ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। | ৯,৩০০–২২,৪৯০/- |
| ১৪. | অফিস সহায়াক বা নিরাপত্তা প্রহরী (১৭টি) | এসএসসি বা সমমান। | ৮,২৫০–২০,০১০/- |
| ১৫. | অফিস সহায়াক (৭৯টি) | এসএসসি বা সমমান। | ৮,২৫০–২০,০১০/- |
| ১৬. | অফিস সহায়াক বা গার্ডেনার (৩টি) | এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | ৮,২৫০–২০,০১০/- |
অন্যান্য নিয়মাবলী ও শর্তাদি
শর্তাবলি: বিজ্ঞপ্তি অনুযায়ী ৩, ৮, ৯, ১০, ১৩ নম্বর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তা ছাড়া ১, ২, ৪, ৫, ৬, ৭, ১১, ১২, ১৪, ১৫, ১৬ পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ‘সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ১ থেকে ১৩ নম্বর পদের ১১২ টাকা। ১৪ থেকে ১৬ নম্বর পদের ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা
লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।dtev.teletalk.com.bd আবেদনের শেষ সময়: ১২ আগস্ট, ২০২৬, বিকেল ৫টা।
Application Deadline:
12 August 2026
==================
*


Post a Comment