District Commissioner, Bagerhat জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Government of the People's Republic of Bangladesh

 District Commissioner, Bagerhat


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 

জেলা প্রশাসকের কার্যালয়

বাগেরহাট 

(স্থানীয় সরকার শাখা)

Website: www.bagerhat.gov.bd


Circular: 20-07-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নং-০৫.৪৪.০১০০.০১১.১১.০০১.২৬-৪১৫

তারিখ: ১৯ জুলাই ২০২৬

Date: 20-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার গত ২৪ নভেম্বর ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.০১৮.১১.০০১.২৩-৩৬৯ ও ২২ জানুয়ারি ২০২৬ তারিখের ৪৫.০০.০০০০.০১৮.১১.০০১.২৩-১৩ নম্বর স্মারকের ছাড়পত্র মোতাবেক বাগেরহাট জেলার “ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা” এর ০৭ (সাত)টি শূন্যপদে লোক নিয়োগ এবং প্যানেল সংরক্ষণের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (http://dcbagerhat.teletalk.com.bd) ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে আবেদন আহ্বান করা যাচ্ছে:

Position & No. of Vacancies
ক্র:পদসংখ্যাবেতনযোগ্যতা
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা৭ টি গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০) এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি (পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% বেতন)অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

০১. আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

০২. প্রার্থীর বয়সসীমা ১২.০৮.২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে ২৩ জুলাই, ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ নং প্রজ্ঞাপনের আদেশ মোতাবেক মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গসহ সরকার নির্ধারিত কোটা অনুসরণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

০৪. আবেদন অনলাইনের মাধ্যমে আগামী ২২/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ টা হতে ১২/০৮/২০২৬ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল মর্মে গণ্য হবে।

০৫. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির সত্যায়িত ফটোকপি ০১ সেট দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :

(ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মূল/সাময়িক সনদপত্র।

(খ) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।

(গ) জাতীয় পরিচয়পত্র।

(ঘ) অনলাইন জন্ম নিবন্ধন সনদ।

(ঙ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(চ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি।

(ছ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র।

(জ) সরকার নির্ধারিত বিশেষ কোটার চাকুরি প্রার্থীকে ঐ কোটায় চাকুরির যোগ্যতা সংক্রান্ত সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি।

(ঝ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে:

নাম, পিতার নাম ও ঠিকানামুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানাযে তালিকা বা গেজেটে মুক্তিযোদ্ধা, তার বিবরণপ্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক (পুত্র/কন্যা)মুক্তিযোদ্ধার জন্ম তারিখমন্তব্য

১। জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ;


২। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ;


৩। এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ;


৪। জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনুযায়ী জন্ম তারিখ।

(ঞ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা পৌর প্রশাসক কর্তৃক প্রত্যয়নপত্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।

(ট) প্রশিক্ষণের সনদপত্র (যদি থাকে)।

০৬. অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি: 

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcbagerhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২২/০৭/২০২৬ সকাল ১০.০০টা।

ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১২/০৮/২০২৬ বিকাল ৪.০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk pre-paid mobile এ SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online- এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্Submit করা সম্পন্ন হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তাঁর সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকা অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা আবেদন Submit করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর (শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদন Submit করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: DCBAGERHAT<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example : DCBAGERHAT ABCDEF Reply : Applicant's Name, TK. 112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCBAGERHAT Yes PIN and Send to 16222 .

দ্বিতীয় SMS: DCBAGERHAT<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DCBAGERHAT YES 12345678 Reply : Congratulations! Applicant's Name, payment completed successfully for DCBAGERHAT Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXX)

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcbagerhat.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। 

i) User ID জানা থাকলে: DCBAGERHAT<space>Help<space>User<space>User ID & Send to 16222 Example: DCBAGERHAT Help User 12345678 Send to 16222 

ii) PIN Number জানা থাকলে: DCBAGERHAT<space>Help<space>PIN<space>PIN NO & Send to 16222 Example: DCBAGERHAT Help PIN 12345678 Send to 16222

ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা alljobs.query@teletalk.com.bd বা dcbagerhat@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

০৭. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তাঁর আবেদন/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। 

০৮. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাটের Website: www.bagerhat.gov.bd এ বিজ্ঞপ্তিসহ তৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bagerhat.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। 

০৯. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

১০. বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। 

১১. আবেদনপত্র গ্রহণ/বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না। 

১২. সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরিতে নিয়োগের অন্যতম প্রধান পূর্বশর্ত হিসেবে বিবেচিত হবে। 

১৩. নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। উল্লেখ্য, আইটি বিষয়ক দক্ষতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

১৪. এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে ইউনিয়ন পরিষদ (পরিষদের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকুরির শর্তাবলী) বিধিমালা, ২০১১ অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 

১৫. নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত করা হবে। 

১৬. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

---------

✔ 

OR Code

----------


(গোলাম মোঃ বাতেন)

জেলা প্রশাসক 

বাগেরহাট

ফোন: 024-77752515

-----------

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  12 August 2026

==================

Circular Published in National Dailies (*20-July-2026)



*


Post a Comment

Previous Post Next Post