জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ District Commissioner's DC Office, Jhenaidah: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


DC Office, Jhenaidah


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয় 

স্থানীয় সরকার শাখা

Website: www.jhenaidah.gov.bd


Circular: 24-07-2026

=============

Date & Memo/ Ref No:  
স্মারক নম্বর- ০৫.৪৪.৪৪০০.০০৭.০২.০০৬.২৬.২৯৮ 
তারিখ : ২৩ জুলাই ২০২৪}}$
Date: 24-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


স্থানীয় সরকার বিভাগের ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.২৭.১৬, ২৩ জুন ২০২৬ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.১১.০১৬.২৬-১৫৪৬ ও ৪৬.০০.০০০০.০১৮.১১.০১৬.২৬-১৫৪৬ স্মারকে ছাড়পত্রের প্রেক্ষিতে ঝিনাইদহ জেলায় নিম্নবর্ণিত শূন্য পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী জনবল নিয়োগ এবং আগামী এক বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের লক্ষ্যে ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে (https://dcjhenaidah.teletalk.com.bd) ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্র:পদ সংখ্যাবেতনযোগ্যতা
০১ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা৪ 

গ্রেড-১৪


১০২০০-২৪৬৮০/-


তত্সহ বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি (ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% বেতন প্রাপ্য হবে)

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী।
০২হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

গ্রেড-১৬


৯৩০০-২২৪৯০/-


তত্সহ বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি (ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% এবং সরকার কর্তৃক ৭৫% বেতন প্রাপ্য হবে)

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং


(গ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ (বিশ) ও ইংরেজিতে ২০ (বিশ) শব্দ

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

১। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে “স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত ২০১৬)” অনুসরণ করা হবে।

২। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/কোটা এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধি-বিধান অনুসরণ করা হবে।

৩। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ২১ জানুয়ারি ২০২৬ তারিখের ৪৬.০০.০০০০.০১৮.৯৯.০৭৪.২৪(অংশ)-১৫ নং স্মারকের নির্দেশনা অনুসরণ করা হবে।

৪। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোন ব্যক্তি বিদেশী নাগরিককে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। বিবাহিত নারী প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে।

৫। আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৬। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের (নিয়োগকারী কর্তৃপক্ষ) অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

৭। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

৮। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অনলাইন ডাউনলোডকৃত প্রবেশপত্র (ADMIT CARD) ও আবেদনপত্রের (APPLICANT'S COPY) রঙিন প্রিন্টকপি যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

৯। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী কর্তৃক তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদানের বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত পরিবর্তন/পরিমার্জন/সংযোজন বিয়োজনসহ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১১। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১৩। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

১৪। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নরূপ সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রের মূলকপি প্রদর্শনসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে (সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি, পরিচিতি নম্বর (যদি থাকে) ও দাপ্তরিক ঠিকানা উল্লিখিত সিলসহ):

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy) ও প্রবেশপত্র (Admit Card);

খ) সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-০২ (দুই) কপি;

গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের মূলকপি (যদি থাকে);

ঘ) পৌরসভা/ইউনিয়ন পরিষদ এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

ঙ) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদ;

চ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

ছ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র;

জ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র-নৃ গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

১৫। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার প্রার্থিতা/নির্বাচন/নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

১৬। (i) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় : ২৭/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ টা

(ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২০/০৮/২০২৬ তারিখ বিকাল ৪.০০ টা

১৭। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: www.jhenaidah.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

১৮। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য তথ্য www.jhenaidah.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে।

আগ্রহী প্রার্থীকে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান পরামর্শ দেয়া যাচ্ছে।


✔ স্বাক্ষর

২৩.০৭.২৪

(মোঃ মোমান হোসেন) জেলা প্রশাসক

ঝিনাইদহ।

☎ ০২৪৭৭৭৬৫৮৮৮

www.jhenaidah.gov.bd

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  20 August 2026

==================

Circular Published in National Dailies (*24-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post