JAMUNA GROUP
Committed to Prosperity
***
Jamuna Paper Mills Ltd.
দক্ষিণ এশিয়ার অন্যতম পেপার বোর্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট
Circular: 27-07-2026
=============
নতুন ক্যারিয়ার এর দারুণ সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি
নতুন ক্যারিয়ার এর দারুণ সুযোগ!
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড-এর ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে গতিশীল, অভিজ্ঞ ও স্বনামধন্য পেশাদার ব্যক্তিদের নিকট থেকে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Position & No. of Vacancies:
| নং | পদ | সংখ্যা | দায়িত্বাবলী | যোগ্যতা |
| ১. | এজিএম / ডিজিএম (ডিলার চ্যানেল সেলস) | ৪ | • সমগ্র বাংলাদেশে ডিলার চ্যানেল পরিচালনা, নতুন ডিলার নিয়োগ এবং দেশব্যাপী সেলস নেটওয়ার্ক জোরদার ও তদারকি করা। | সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ১২ বছরের বোর্ড পেপার বিক্রয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
| ২. | এজিএম / ডিজিএম (কর্পোরেট সেলস) | ৩ | • বিভিন্ন কর্পোরেট হাউসে আর্ট কার্ড (Art Card) এবং ডুপ্লেক্স বোর্ড (Duplex Board) সরাসরি বিক্রয়ের অভিজ্ঞতা ও দায়িত্ব পালন করা। | পেপার আইটেম সেলসে কর্পোরেট ক্লায়েন্ট ম্যানেজমেন্টে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৩. | ডিজিএম / জিএম (এলসি/এক্সপোর্ট সেলস) | ৩ | • আন্তর্জাতিক বাজারে বোর্ড পেপার বিক্রয়ের এবং বহির্বিশ্বে বোর্ড পেপারের বাজার সম্পর্কে ভালো পরিচিতি থাকতে হবে। | স্থানীয় কাগজ আমদানিকারক (Importers) ও এলসি বিজনেস সংক্রান্ত কাজে ১০ থেকে ১২ বছরের গভীর অভিজ্ঞতা ও নেটওয়ার্ক থাকতে হবে। |
আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর (এমবিএ ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
বেতন ও অন্যান্য সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী আকর্ষণীয় বেতন, ইনসেন্টিভ ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ০৩ (তিনকপি) পাসপোর্ট সাইজের ছবি ও আবেদন পত্রসহ আগামী ১০ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় অথবা -
career@jamunapaper.com ই-মেইল এর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
✔
হেড অফ এইচআর
মানব সম্পদ ও প্রশাসন
যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক,
ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণী,
বারিধারা, ঢাকা-১২২৯।
Application Deadline:
10 August 2026
==================
*


Post a Comment