Join Bangladesh Army as a Nurse বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসেবে যোগ দিন


Join Bangladesh Army as a Nurse

বাংলাদেশ সেনাবাহিনীতে 
নার্স হিসেবে যোগ দিন 

৪৪ তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) - মহিলা 
সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল

Circular: 17-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 17-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


যোগ্যতাঃ 

১। বয়স। ০১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। 

২। শারীরিক মান (ন্যূনতম): 

(ক) উচ্চতা : ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) 

(খ) ওজন* : ৪৬.০০ কেজি (১০০ পাউন্ড) 

(গ) বুকের মাপ : 

স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) 

প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) 

* উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। 

==

৩। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি-ইন-নার্সিং ডিগ্রী এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী। 

৪। বৈবাহিক অবস্থা: অবিবাহিতা/বিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা। 

৫। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।


প্রার্থীর জন্য অযোগ্যতাঃ 

৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোন সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। 

৭। যেকোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত। 

৮। প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। 

৯। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। 

১০। ভর্তি প্রক্রিয়ার যেকোন পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবেদন করার পদ্ধতিঃ

১১। ১৭ জুলাই ২০২৬ হতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত https://join.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW-তে ক্লিক করে $44^{TH}$ AFNS-এ APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে Trust Bank TAP, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।

নির্বাচন পদ্ধতিঃ

১২। লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার এবং জাতীয় পরিচয় পত্রের মূলকপি (NID Card) সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৬ মাসে আর্মি ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

১৩। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৪ অক্টোবর ২০২৬ হতে ০৮ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি-ইন-নার্সিং ডিগ্রী ও ইন্টার্নশীপ সদনপত্র) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মি ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

১৪। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

১৫। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাসদর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে।

প্রশিক্ষণঃ

১৬। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে এএমসি সেন্টার এন্ড স্কুল, ঘাটাইলে যোগদান করবেন এবং ১০ (দশ) সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে বিধি মোতাবেক পদবী প্রাপ্য হবেন।

প্রাপ্ত সুযোগ সুবিধা:

১৭। বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন।

১৮। অন্যান্য সুযোগ সুবিধা: 

(ক) বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। 

(খ) চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা প্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ পাবেন। 

(গ) সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।

বিশেষ নির্দেশনাঃ

১৯। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। ২০। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬

====

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন--  https://join.army.mil.bd

সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯, ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com

====


পরিচালক 

পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর 

এ্যাডজুটেন্ট জেনারেল শাখা 

সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস

-----------

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 15 August 2026

==================

Circular Published in National Dailies (*17-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post