বাংলাদেশ নৌবাহিনীBANGLADESH NAVY
অফিসার ক্যাডেট ২০২৭ এ (২য় গ্রুপ) ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি
দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও
রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে
বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
****
SSC ও HSC তে সকল বিষয়ে A+ প্রাপ্ত প্রার্থীগণের লিখিত
পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত ISSB তে গমনের সুযোগ।
JOIN BANGLADESH NAVY SERVE THE NATION
******
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে
ভিজিট করুন : www.joinnavy.navy.mil.bd
অনলাইনে আবেদনের সময়সীমা
১০ জুলাই হতে ১৪ আগস্ট ২০২৬
Circular: 17-07-2026
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
উপযুক্ততা
১। বয়স। ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬$\frac{১}{২}$ বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। শারীরিক যোগ্যতা (নূন্যতম)
| শারীরিক যোগ্যতা | পুরুষ | মহিলা |
| উচ্চতা | ১৬২.৫ সেঃ মিঃ (৫\′-৮\″) | ১৫৫ সেঃ মিঃ (৫\′-১\″) |
| ওজন* | ৫০ কেজি | ৪৫ কেজি |
| বুকের মাপ | স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০\″) সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২\″) | স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮\″) সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০\″) |
| দৃষ্টিসীমা | এক্সিকিউটিভ শাখা: ৬/৬ তবে ৬/১২ দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ৬/৬ অর্জন করলে আবেদনের যোগ্য। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা: ৬/৬ তবে ৬/৩৬ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ৬/৬ অর্জন করলে আবেদনের যোগ্য। |
* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)
৩। শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম)
ক. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ১টিতে A গ্রেড, ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
খ. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
২০২৬ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৪। বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
৫। জাতীয়তা : শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক (দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়)।
অযোগ্যতা
৬। সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
৭। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট/ একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৮। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
৯। যে কোন বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে।
১০। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে LASIK, PRK, SMILE অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
১১। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
মনোনয়ন পদ্ধতি
১২। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ।
| পরীক্ষার কেন্দ্র | প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ | লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ |
| নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর-১৪, ঢাকা | ১৬ হতে ১৯ আগস্ট ২০২৬ (পুরুষ প্রার্থী) ২০ আগস্ট ২০২৬ (মহিলা প্রার্থী) | ২২ আগস্ট ২০২৬ (বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান) |
১৩। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
১৪। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৫। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম নভেম্বর - ডিসেম্বর ২০২৬ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
১৬। নেভাল একাডেমিতে যোগদান। চূড়ান্তভবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর ২০২৬ এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
প্রশিক্ষণ/কমিশন
১৭। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মোট ০৩ বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে ‘সাব লেফটেন্যান্ট’ পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের MIST ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করানো হবে।
বেতন ও ভাতা
১৮। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
অন্যান্য বৈশিষ্ট্য
১৯। ক্যারিয়ার। বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারেই রয়েছে সি (আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং জাহাজের ক্রু), এয়ার (নেভাল এভিয়েশন) এবং ল্যান্ড (নেভাল স্পেশাল ফোর্স/ নৌ কমান্ডো) এ তিনটি মাধ্যমেই চাকরির সুযোগ।
২০। বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের USA, UK, Australia, India, Pakistan, China সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ।
২১। উচ্চতর শিক্ষা। ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর (এমএসসি/এমএস, এমবিএ, এমএ, এমফিল ও পিএইচডি) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২২। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা। দেশে-বিদেশে সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ।
২৩। জাতিসংঘ মিশন। জাতিসংঘ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ। এছাড়াও বিদেশে বিভিন্ন মিশনে চাকরির সুযোগ রয়েছে।
২৪। বাসস্থান। নৌবাহিনী অফিসার্স হাউজিং এলাকার নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থানের সুযোগ।
২৫। প্লট প্রাপ্তি। নৌবাহিনীর হাউজিং প্রকল্পসমূহে (NOHS ও BNCHL) প্রাধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট প্রাপ্তির সুবিধা।
২৬। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। এছাড়া অবসর পরবর্তী পরিবারের চিকিৎসা সুবিধা।
২৭। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ; মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এ যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
আবেদন ফরম সংগ্রহ ও পূরণ
২৮। অনলাইন আবেদন পদ্ধতি :
আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পাশে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Mast
বিশেষ নির্দেশাবলী
২৯। নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন :
ক. ক্যাডেট কলেজসমূহ, মিলিটারী কলেজিয়েট স্কুল খুলনা, বিএনসিসি, নৌ রোভার, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ এবং বিএন কলেজসমূহের বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন।
খ. ন্যাশনাল কারিকুলাম (বাংলা/ ইংরেজি) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৫.০০ (সকল বিষয়ে A+) প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
গ. ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৫টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ) প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
৩০। আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক/ ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
৩১। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩২। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তন/ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/ বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।
৩৩। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে।
৩৪। সেনা ও বিমান বাহিনী হতে ছাড়পত্র (NOC) গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্রসহ আবেদনপত্র (Online/Manually) জমাকরত আবেদন পরবর্তী নৌবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন পর্ষদে উপযুক্ততা সাপেক্ষে নৌবাহিনীতে যোগদানে সুযোগ রয়েছে।
✔
পরিচালক,
পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ
| বিবরণ | নম্বর / সময় |
| ফোন | (০২) ৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৬ |
| হেল্প লাইন | ০১৬১৩৪৬২২১৫ (০৮০০-১৪৩০ ঘটিকা) |
| ০১৭৬৯৭০২২১৫ (১৪৩০-২০০০ ঘটিকা) |
Application Deadline:
14 August 2026
==================
*


Post a Comment