কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) Karnaphuli Fertilizer Company Limited (KAFCO): ইমাম নিয়োগ Imam Recruitment


কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)
Karnaphuli Fertilizer Company Limited (KAFCO)
Website: 

Circular: 27-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 27-July-2026 (Published)

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি

Imam Recruitment Notice

ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক যৌথ উদ্যোগে নির্মিত অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন ও সরবরাহে নিয়োজিত প্রতিষ্ঠান। কাফকোর কারখানা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় এবং কর্পোরেট অফিস ঢাকায় অবস্থিত।

কাফকোর হাউজিং কলোনী মসজিদের জন্য একজন ইমাম নিয়োগ করা হবে। উক্ত পদে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা হচ্ছে।

  • আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ- কামিল / দাওরা এবং মুফতি

  • কোন জামে মসজিদে কমপক্ষে ০৫ বছর ইমামতি করার অভিজ্ঞতা থাকতে হবে।

  • অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • হাফেজে কুরআনদের অগ্রাধিকার দেওয়া হবে।

    • বাংলা ও আরবি ভাষায় বিশুদ্ধ উচ্চারণ সহ দক্ষতা থাকতে হবে।

    • সমসাময়িক ইস্যুর উপর কুরআন-সুন্নাহের আলোকে মূল্যায়নমূলক প্রাঞ্জল ভাষায় বক্তব্য প্রদানের দক্ষতা থাকতে হবে।

    • ফতোয়া/হাদিসের ব্যাখ্যা প্রদানের জন্য প্রয়োজনীয় শরিয়াহ বিষয়ক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

    • ইতিহাস, দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞানে দক্ষতা থাকা আবশ্যক।

    • *তাজবীদ* (কুরআন তিলাওয়াতের সঠিক নিয়ম)-এর বিধিমালা মেনে বিভিন্ন *মাকামাত* বা সুররীতিতে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করার সক্ষমতা থাকতে হবে।

    • ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমির সনদপ্রাপ্তদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।

  • পদের সংখ্যা - ০১

  • কর্মস্থল: কাফকোর হাউজিং কলোনী মসজিদ, রাঙ্গাদিয়া, আনোয়ারা, চট্টগ্রাম।

  • বয়স সীমা (বছর): ৩১ জুলাই ২০২৬ খ্রি তারিখে প্রার্থীর বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

  • অন্যান্য ও প্রশাসনিক শর্তাবলী:

    • কাফকোর নীতিমালা ও কাফকোর মসজিদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

  • আবেদন প্রক্রিয়া:

    • প্রার্থীদের তাদের সিভি, সমস্ত একাডেমিক সার্টিফিকেট এবং অভিজ্ঞতার প্রশংসা পত্রের সত্যায়িত কপি, এনআইডি কপি এবং একটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। কর্মরত প্রার্থীদের অনাপত্তিপত্র আবেদনের সাথে প্রদান করতে হবে।

    • ভুল তথ্য প্রদান, সনদ জালিয়াতি বা অন্য কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    • যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

    • কাফকো কর্তৃপক্ষ যে কোন সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত কাফকো কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

  • আবেদন পত্র পাঠানোর ঠিকানা: এইচ,আর ডিপার্টমেন্ট, কাফকো, আইডিবি ভবন (১৩তম তলা), ই/৮-এ, বেগম রোকেয়া সরণী, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭।

  • আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬

-----------
Website: = = =
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  20 August 2026

==================

Circular Published in National Dailies (*27-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post