Mawlana Bhashani University of Science and Technology মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ভর্তি বিজ্ঞপ্তি Admission Notice

Mawlana Bhashani University of Science and Technology

Santosh, Tangail-1902

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সন্তোষ, টাঙ্গাইল-১৯০২

Website: 

Circular: 21-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 21-July-2026 (Published)

Admission Notice 

ভর্তি বিজ্ঞপ্তি


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এম.এস. প্রোগ্রাম-এ


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবি এর বায়োটেনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এম.এস. প্রোগ্রামে ভর্তির আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

ভর্তির যোগ্যতা:

ক) প্রার্থীকে মাভাবিপ্রবি/অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের বি.এসসি. (সম্মান) ডিগ্রীধারী হতে হবে। বি.এসসি. (সম্মান) ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared) শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তবে কোন শিক্ষার্থীর অনার্স শ্রেণীতে কোন বিষয়ে ক্রেডিট অসম্পূর্ণ থাকলে সে ভর্তির আবেদন করতে পারবে না। ভর্তি প্রক্রিয়া চলাকালীন অথবা এম.এস. অধ্যয়নরত অবস্থায় কোন শিক্ষার্থী অনার্স শ্রেণীর প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। বিভাগীয় প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

খ) চাকুরী রত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:-

ক) শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।

খ) নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।

গ) সদ্য তোলা রঙিন ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

ঘ) সম্মান শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।

ঙ) বিভাগীয় সভাপতি কর্তৃক প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি।


ভর্তি সংক্রান্ত তথ্যাবলী:-

বিষয়সময়/ তারিখ/ স্থান
আবেদন পত্র বিতরণ ও জমা: ১৯/০৭/২০২৬ তারিখ থেকে ২৫/০৭/২০২৬ তারিখ পর্যন্ত।
আবেদন পত্র প্রাপ্তিস্থান: বিভাগীয় অফিস, মাভাবিপ্রবি।
আবেদন পত্রের মূল্য: ৭০০/- (সাতশত) টাকা মাত্র।
লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৬/০৭/২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা, বিজিই বিভাগ, মাভাবিপ্রবি।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৬/০৭/২০২৬ (বিকাল ৩:০০ ঘটিকা)।
ভর্তির তারিখ: ০১/০৮/২০২৬ তারিখ থেকে ০৪/০৮/২০২৬ তারিখ পর্যন্ত।
ক্লাস শুরু: ০৮/০৮/২০২৬।

রেজিস্ট্রার, মাভাবিপ্রবি

-----------
Website: 
*See the Circular Below. 

Application Deadline: 

 25 July 2026

==================

Circular Published in National Dailies (*21-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post