Government of the People's Republic of Bangladesh
Ministry of Local Government, Rural Development and Cooperatives
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
আইন- ১ শাখা
Circular: 28-07-2026
=============
স্মারক নম্বর : ৪৬.০০.০০০০.০২০.০৪.০০১.২০১৪ (অংশ-২)-২৪৬
তারিখ: ২৮ জুলাই ২০২৬
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি স্বার্থ রক্ষার্থে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর পক্ষে ও বিপক্ষে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য তালিকাভুক্ত ০৮ (আট) জন বেসরকারি আইনজীবী নিয়োগের লক্ষ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের তালিকাভুক্ত পেশাদার ও সক্রিয় আইনজীবীগণের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
শর্তাবলী ও প্রয়োজনীয় বিবরণ:
| নং. | শর্ত / বিবরণ | বিস্তারিত তথ্য |
| ১. | জীবনবৃত্তান্ত | আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা, মাতা/স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বয়স ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত দিতে হবে; |
| ২. | ছবি | আবেদনের সঙ্গে সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে দিতে হবে; |
| ৩. | বয়সসীমা | আবেদনকারীর বয়স ১২ আগস্ট, ২০২৬ তারিখে ৫০ (পঞ্চাশ) বছরের মধ্যে হতে হবে; |
| ৪. | সনদপত্রাদি | আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিলের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের তালিকাভুক্তির সনদপত্রসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে; |
| ৫. | অভিজ্ঞতা | হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি অতিরিক্ত যোগ্যতা মর্মে গণ্য হবে; |
| ৬. | বাসস্থান | আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে; |
| ৭. | অন্যান্য কাজের বিবরণ | আবেদনকারী অন্য কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে; |
| ৮. | ফি প্রদান | নিযুক্ত আইনজীবীকে সরকার কর্তৃক নির্ধারিত হারে এবং নির্ধারিত বিধি-বিধান মোতাবেক ফি প্রদান করা হবে; |
| ৯. | নিয়োগের মেয়াদ | উক্ত নিয়োগের মেয়াদ হবে ০২ (দুই) বছর; |
| ১০. | আবেদন জমা দেওয়ার ঠিকানা ও সময়সীমা | আবেদনপত্র আগামী ১২ আগস্ট, ২০২৬ তারিখ বিকাল ৪:০০টার মধ্যে অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ভবন নং-০৭, কক্ষ নং-৬৩৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (আহ্বায়ক, বেসরকারি আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি) বরাবর পৌঁছাতে হবে; |
| ১১. | কর্তৃপক্ষের অধিকার | কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন অথবা সকল আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন; এবং |
| ১২. | চূড়ান্ত সিদ্ধান্ত | আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। |
✓
(সুরাইয়া আখতার জাহান)
অতিরিক্ত সচিব
ও
আহ্বায়ক
বেসরকারি আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি
স্থানীয় সরকার বিভাগ
ফোন : ০২৯৫১১০৬২
Application Deadline:
12 August 2026
==================
*


Post a Comment