হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় Office of the Comptroller General of Accounts: পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি Job Circular (File- 2 )


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

Website: www.cga.gov.bd


Circular: 09-07-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নম্বর-০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-৫৭০

তারিখ: ০৯ জুলাই ২০২৬

Date: 09-July-2026 (Published)

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি Re-employment Notice


হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ও এর অধীন দপ্তরসমূহের নিম্নে উল্লিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

নংপদ ও বেতন  সংখ্যাশিক্ষাগত যোগ্যতা
(১)(২)(৩)(৪)
১.

কম্পিউটার অপারেটর


(গ্রেড-১৩)


টাকা ১১,০০০ - ২৬,৫৯০/-

০২

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।


(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test- এ উত্তীর্ণ হতে হবে।

২.

জুনিয়র অডিটর


(গ্রেড-১৬)


টাকা ৯,৩০০ - ২২,৪৯০/-

৯২

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test- এ উত্তীর্ণ হতে হবে।

৩.

ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর


(গ্রেড-১৬)


টাকা ৯,৩০০ - ২২,৪৯০/-

০৪

(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।


(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test- এ উত্তীর্ণ হতে হবে।

৪.

ড্রাইভার


(গ্রেড-১৬)


টাকা ৯,৩০০ - ২২,৪৯০/-

০২

কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

  • ক. সকল প্রার্থীর ক্ষেত্রেই ০১-০৭-২০২৬খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

  • খ. হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নং: ০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-১২৩১, তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২১খ্রি. এর প্রেক্ষিতে "ইতোপূর্বে আবেদনকারীকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই"।

  • গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি জমা দিতে হবে।

  • ঘ. ১ ও ৩নং ক্রমিকের ক্ষেত্রে "সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯" ২ ও ৪নং ক্রমিকের ক্ষেত্রে "বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং উহার অধীনস্থ দপ্তর/বিভাগসমূহ, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩" অনুসরণ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

  • ঙ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

  • চ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।

  • ছ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

  • জ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

 ৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী :

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬/০৮/২০২৬খ্রি. সকাল ১০:০০ টা। ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০৮/২০২৬খ্রি. বিকাল ৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। 

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্ব নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/-(একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: CGA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CGA ABCDEF Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type CGA<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: CGA<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example : CGA YES xxxxxxxxxx Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for CGA Application for xxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। 

জ. শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: CGA<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: CGA HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে: CGA<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: CGA HELP PIN 12345678

ঝ. বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ওয়েবসাইট https://cga.teletalk.com.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। 

(see the Circular
QR Code

ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject- এ Organization Name: BSDB, Post Name: *** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

নংবিবরণ
ক.প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
খ.প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
গ.কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি;
ঘ.ইউনিয়ন পরিষদের প্রশাসক/চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ঙ.জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;
চ.Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy);

৫. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

✔   QR Code✔  QR Code
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশের QR Codeহিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের টেলিটক পোর্টালে প্রবেশের QR Code


(মানিক হোসেন) 

উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১)

সদস্য সচিব

বিভাগীয় নির্বাচন কমিটি

===

Application Deadline: 

  27 August 2026

==================

*Circular Published  (*09-July-2026)

*See the Job Circular. 

*CLICK HERE অতঃপর দ্বিতীয় ধাপ CLIC: File 2 




Post a Comment

Previous Post Next Post