Government of the People's Republic of Bangladesh
Office of the Chief Engineer
Public Works Department, Purta Bhaban, Dhaka
Establishment Branch-4
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান প্রকৌশলীর কার্যালয়
গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, ঢাকা
সংস্থাপন শাখা-৪
www.pwd.gov.bd
Circular: 30-07-2026
=============
স্মারক নং-২৫.৩৬.০০০০.২১১.১১.৪০২.২০২৬-৮৫
তারিখ: ২৭ জুলাই ২০২৬
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
| নং | পদ ও বেতন | সংখ্যা | যোগ্যতা |
| ১। | স্টেনোগ্রাফার/ স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর ১১,০০০-২৬,৫৯০/-, (গ্রেড-১৩) | ৮ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ; এবং (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৩/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (ঙ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। |
| ২। | ইমাম ১০,২০০-২৪,৬৮০/-, (গ্রেড-১৪) | ৩ | (ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোন কওমী মাদ্রাসা হতে দাওরায়ে হাদীস অথবা যে কোন বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি; (খ) হাদীস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী; (গ) কিরাত পাঠে দক্ষতা; (ঘ) সুন্নতের অনুসারী; (ঙ) বিবাহিত হতে হবে; (চ) ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (ছ) বয়স ২৫ হতে ৪০ বছরের মধ্যে হতে হবে। |
| ৩। | স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর ১০,২০০-২৪,৬৮০/-, (গ্রেড-১৪) | ৯ | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোন বিষয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ; এবং (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৩/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (ঙ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। |
| ৪। | নকশাকার ৯,৭০০-২৩,৪৯০/-, (গ্রেড-১৫) | ৬ | সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। (ক) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। |
| ৫। | টি টি এটেনডেন্ট ৯,৭০০-২৩,৪৯০/-, (গ্রেড-১৫) | ১ | (ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এস.এস.সি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টিটিসি হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ (গ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। |
| ৬। | অফিস সহায়ক/এম.এল.এস.এস ৮,২৫০-২০,০১০/-, (গ্রেড-২০) | ১৫০ | (ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৩/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (গ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। |
| মোট পদ = | ১৭৭ |
শর্তসমূহঃ
১। উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
২। ০১/০৮/২০২৬ তারিখে আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যূন ০২ বছর চাকরিতে নিয়োজিত থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীগণ "বিভাগীয় প্রার্থী" হিসেবে গণ্য হবেন। "বিভাগীয় প্রার্থী" হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিচে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩। একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন।
৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদন পত্রের মুদ্রিত কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে।
৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬। আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৭। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
৮। এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
১০। নিয়োগপত্র জারির পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
১১। আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ টা। >
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫.০০ টা।
১২। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: গণপূর্ত অধিদপ্তরের ওয়েবপোর্টাল (
✓
(স্বাক্ষর)
২৭/০৭/২০২৬
(মুহাম্মদ সারোয়ার জাহান)
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন)
গণপূর্ত অধিদপ্তর, ঢাকা
ও
সদস্য সচিব, বিভাগীয় বাছাই, নিয়োগ ও পদোন্নতি কমিটি।
Application Deadline:
31 August 2026
==================
*


Post a Comment