২০২৭ সনের হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি Registration Notice for Hajj 2027


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

হজ অনুবিভাগ

Website: 

Circular: 23-07-2026

=============

Date & Memo/ Ref No:

নং-১৬.০০.০০০.০২২.৩০.০০১.২৩.২৭৬

তারিখ: ২২ জুলাই ২০২৬
Date: 23-July-2026 (Published)

Preliminary Registration Notice for Hajj 2027


২০২৭ সনের হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি



২০২৭ সনের হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোড ম্যাপ অনুযায়ী ঘোষিত হজ প্যাকেজ ও গাইড লাইন-২০২৭ এর আলোকে প্রাথমিক নিবন্ধন সময়সূচি ও শর্তাদি নিম্নরূপ:

হজে গমনের মাধ্যমপ্রাথমিক নিবন্ধনের সময়সীমাপ্রাথমিক নিবন্ধন ফিমন্তব্য
সরকারি ও বেসরকারি২৭ জুলাই ২০২৬ হতে ২৪ সেপ্টেম্বর ২০২৬৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকাপ্রাক-নিবন্ধিত ব্যক্তি ঘোষিত প্যাকেজের সমুদয় টাকা জমা করে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন
  • উপরের ছকে বর্ণিত সময়ের মধ্যেই হজে গমনেচ্ছুক ব্যক্তিকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে;

  • হজ প্যাকেজ ও গাইড লাইন-২০২৭ এর বিস্তারিত তথ্য হজ পোর্টালে (hajj.gov.bd) পাওয়া যাবে;

  • ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে;

  • সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) যে কেউ ইউজার তৈরি করে নিজে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়/ মডেল মসজিদ/ ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস (৩য় তলা) ও হজ অফিস, আশকোনা, ঢাকা হতে হজের নিবন্ধন করা যাবে;

  • যোগ্য তালিকাভুক্ত যে কোন হজ এজেন্সির মাধ্যমে হজে যাওয়া যাবে;

  • সরকারি মাধ্যমে দু'টি প্যাকেজ যথা: হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এবং বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এছাড়া এজেন্সির অতিরিক্ত ৩টি প্যাকেজ থাকবে যা হজ পোর্টালে প্রদর্শিত হবে;

  • প্রাথমিক নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধন সনদ ও ৩১ ডিসেম্বর ২০২৭ মেয়াদ সম্বলিত পাসপোর্ট প্রয়োজন হবে;

  • সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুক ব্যক্তিগণ সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকা, হিসাবের শিরোনাম Sale Proceeds of Hajj Deposit, হিসাব নম্বর ০০০২৬৩৩০০০৯০৮ এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ভাউচারের মাধ্যমে ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে;

  • বেসরকারি মাধ্যমের হজযাত্রীগণ একই পরিমাণ অর্থাৎ ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করবে। এজেন্সির ব্যাংক একাউন্টের তথ্য হজ পোর্টালে এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে;

  • প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীর প্রশিক্ষণ ও টিকা প্রদানের জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন আবশ্যিকভাবে করতে হবে;

  • শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তিগণই কেবল নিবন্ধন করবেন। ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবেন না;

  • দুরারোগ্য ব্যাধি যেমন: প্রধান কোনো অঙ্গের অকার্যকারিতা (হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি), স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ও ডিমেনশিয়া রোগী, কেমোথেরাপি/বায়োলজিক্যাল থেরাপি/রেডিওথেরাপি নিচ্ছেন এমন সক্রিয় ক্যান্সার রোগী, জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন- যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত রোগী হজে গমন করতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কোন মহিলা হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না।

  • নিবন্ধিত হজযাত্রীগণ সরকারি হাসপাতালে বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষাপূর্বক নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নন মর্মে সিভিল সার্জন বা নির্ধারিত চিকিৎসক কর্তৃক ফিটনেস সনদ গ্রহণ করতে হবে;

  • প্রাথমিক নিবন্ধনের পূর্বে আবশ্যিকভাবে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে;

  • নিবন্ধনসহ হজের যে কোন তথ্য ১৬১৩৬ নম্বরে (কল সেন্টার) ফোন করে জানা যাবে।


০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।


(স্বাক্ষর)

২২/০৭/২০২৬

মো. তফিকুল ইসলাম

সিনিয়র সহকারী সচিব

-----------

Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  24 September 2026

==================

Circular Published in National Dailies (*23-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post