Science and Technology Fellowship Trust বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট: ফেলোশিপ বিজ্ঞপ্তি Fellowship Notice


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Science and Technology Fellowship Trust

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 

আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা 

ওয়েবসাইট: stft.gov.bd

 

Circular: 10-07-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নং: ৩৯.০৯.০০০০.০০১.০৭.০৬.২০২৩-১৭৬ (১)

তারিখ: ০৭ জুলাই ২০২৬

Date: 10-July-2026 (Published)

ফেলোশিপ বিজ্ঞপ্তি

২০২৬-২০২৭ অর্থবছরে দেশে ও বিদেশে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়সমূহে উচ্চতর শিক্ষায় ফেলোশিপের আবেদন আহ্বান

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট-এর আওতায় দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষায় নিম্নবর্ণিত শর্তসমূহ পূরণ সাপেক্ষে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে—

  • আবেদন শুরু: ১৬ জুলাই ২০২৬

  • আবেদন শেষ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০টা)

  • আবেদন পদ্ধতি: অনলাইনে https://grant.most.gov.bd/en/services/stft/stft-fellowship-এই লিংকে আবেদন করতে হবে।

অধ্যয়ন/ গবেষণার বিষয়/ ক্ষেত্রসমূহ:

পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীব বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেন্টিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অণুজীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্য বিজ্ঞান, পশু চিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্লানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস এন্ড পেট্রোলজি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

আবেদনকারীর যোগ্যতা:

১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে।

২। আবেদন গ্রহণের শেষ তারিখে আবেদনকারীর বয়স এমএস/এমফিল/সমমান কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) বছর ও পিএইচডি কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪২ (বিয়াল্লিশ) বছর হতে হবে।

৩। বিদেশে এমএস/এমফিল/সমমান ও পিএইচডি'র জন্য "The Times Higher Education" এর সর্বশেষ/আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের সময়কালীন "World University Rankings" তালিকার কেবলমাত্র ১-৪০০ র‍্যাংকিংধারী বিশ্ববিদ্যালয়সমূহের চূড়ান্ত অফার লেটার প্রাপ্ত প্রার্থীগণ এই ফেলোশিপের জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

৪। ফেলোশিপের আবেদনের জন্য, আবেদনকারীকে আবেদন গ্রহণের শেষ তারিখ পর্যন্ত নীতিমালায় বর্ণিত কার্যকর/Valid IELTS (Academic)/ TOEFL IBT/ PTE Academic স্কোর অর্জন করতে হবে।

৫। দেশে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ২,০০০/- (দুই হাজার টাকা) এবং বিদেশে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) ট্রাস্টের অনুকূলে অনলাইনে পেমেন্ট করতে হবে।

৬। আবেদনকারীর যোগ্যতা-অযোগ্যতাসমূহ এবং আবেদন জমা প্রদানের পদ্ধতির জন্য ফেলোশিপ প্রদান সম্পর্কিত নীতিমালা-২০২৫ (পুনঃসংশোধিত) অনুসরণ করতে হবে। নীতিমালা ও আবেদনের সাথে সংযুক্তির চেকলিস্ট বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ওয়েবসাইটে (www.stft.gov.bd) পাওয়া যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ:

সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর আবেদনের প্রিন্ট কপি ও আপলোডকৃত পাসপোর্ট সাইজের ছবির তিন কপিসহ সকল কাগজপত্র (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত এবং সত্যায়িত ছবি ও ফটোকপিতে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিসিয়াল সিল ব্যবহার করতে হবে) এ-৪ সাইজে স্পাইরাল বাইন্ডিং করতঃ মুখবন্ধ খামে "প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, ১১তম তলা, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স (এনএসটিসি), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭" ঠিকানায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, অফিস চলাকালীন সময়ের মধ্যে আবশ্যিকভাবে রেজিস্টার্ড ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে। এর ব্যর্থতায় আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে/ফেলোশিপের জন্য বিবেচিত হবে না।

বিবিধ:

(ক) ফেলোশিপ সংক্রান্ত যে কোন বিষয়ে ফেলোশিপ নীতিমালা-২০২৫ (পুনঃসংশোধিত) প্রযোজ্য হবে।

(খ) আবেদন সংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট সাইটে (https://support.most.gov.bd/en/login) টিকিট তৈরি করুন অথবা নির্ধারিত নম্বরে (+৮৮০ ১৭১১-১৫৭০১২, +৮৮০১৭৯৬২৪৪৪৮০ যোগাযোগ করুন। 

এ কে এম শওকত আলম মজুমদার 

প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব)

ফোন: ০২-৪১০২৫৮৫৫

Email:  ceo@stft.gov.bd

-----------
Website: stft.gov.bd
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

10 July 2026

==================

Circular Published in National Dailies (*10-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post