Government of the People's Republic of Bangladesh
Bangladesh Police
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
পুলিশ সুপার কার্যালয়
শেরপুর
Circular: *4-08-2026
=============
স্মারক নং-১৮০৭/ই
তারিখ: ০৩/০৮/২০২৬ খ্রি।
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
Career Opportunity
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা-০২ এর স্মারক নং-৪৪.০০.০০০.০৪৩.০২.০০১.২২.৮০ তারিখ-২৪/০৬/২০২৬ খ্রিঃ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নং-৪৪.০১.০০০০.০২৮.১৮.০২০.২০২০.১১২০, তারিখ-৩০/০৬/২০২৬ খ্রিঃ মূলে জারীকৃত ছাড়পত্রের প্রেক্ষিতে শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ের বর্ণিত শূন্যপদ অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরম/ছক মোতাবেক আবেদনপত্র (ডাকযোগে/সরাসরি) আহ্বান করা যাচ্ছে।
| নং | পদ | বেতন স্কেল | সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা |
| ১ | অফিস সহকারী | ৮২৫০-২০০১০/- ২০ নং গ্রেড | ১ | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (খ) প্রার্থীকে অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। |
আবেদনপত্রের সাথে সংযুক্তি হিসেবে প্রয়োজনীয় কাগজ পত্রের বর্ণনা :
১. সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
২. নিজ এলাকার পৌরসভার মেয়র/প্রশাসক কিংবা কর্পোরেশনের কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত স্থায়ী নিবাস সংক্রান্ত নাগরিকত্ব সনদপত্র ১ (এক) কপি (যে ক্ষেত্রে যা প্রযোজ্য)।
৩. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ১(এক) কপি।
৪. প্রত্যয়ন/সত্যায়নকারী প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সু-স্পষ্ট নাম, আইডি নং, পদবী ও সীল থাকতে হবে।
৫. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসাবে চাকরি প্রার্থীকে আবেদনের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৬. ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং ১৪২২৩২৬ তে ৫০/- (পঞ্চাশ) টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি (১ম) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
শর্তাবলী :-
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(খ) প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার ২৯.১২.২০১৪ খ্রিঃ তারিখের ০৫.১১০.০০০.০০.০০.০৮৯.১৪-০১ নং স্মারকে প্রণীত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম www.police.sherpur.gov.bd ওয়েবসাইটে অথবা নিম্নস্বাক্ষরকারীর অফিসে পাওয়া যাবে।
(গ) স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্বের সনদপত্র ভুয়া প্রমাণিত হলে আবেদনকারীর আবেদন/নিয়োগপত্র সরাসরি বাতিল করা হবে এবং আবেদনকারী ও সনদপত্র প্রদানকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঘ) প্রার্থীর বয়স সীমা ০১/০৭/২০২৬ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানের বয়স সীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত সর্বশেষ বিধি অনুসরণ করা হবে।
(চ) সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচন বোর্ডের নিয়ন্ত্রণাধীনে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করে কৃতকার্য হতে হবে।
(ছ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
(জ) খামের উপরে মোটা অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। পদের নাম, প্রার্থীর নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক ১০/-(দশ) টাকা মূল্যের ডাক টিকিট লাগানো একটি ($১০'' \times ৪''$) খাম আবেদনের সাথে দাখিল করতে হবে।
(ঝ) আগামী ৩০/০৮/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
(ঞ) প্রার্থীকে তার যোগ্যতা সম্পর্কে সকল প্রকার সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
(ট) প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
✓
(স্বাক্ষর)
এ. কে. এম জহিরুল ইসলাম
বিপি-৭৮০৮১২১১৮৬
পুলিশ সুপার, শেরপুর
ফোন-০২-৯৯৭৭১০৩২
ফ্যাক্স-০২-৯৯৭৭১০৪০
E-mail: spsherpur@police.gov.bd
Application Deadline:
30 August 2026
==================
*


Post a Comment