বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় BEGUM ROKEYA UNIVERSITY- প্যানেল আইনজীবী তালিকাভুক্তি বিজ্ঞপ্তি


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

BEGUM ROKEYA UNIVERSITY, RANGPUR

 

Circular: *3-08-2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নং- বেরোবি/রেজি:/আইনজীবী তালিকাভুক্তি/২০২৬/১১০৫ 

তারিখ: ০২/০৮/২০২৬ খ্রি.

Date: *3-August-2026 (Published)

প্যানেল আইনজীবী তালিকাভুক্তি বিজ্ঞপ্তি

Panel Lawyer Enrollment Notice




প্যানেল আইনজীবী তালিকাভুক্তি বিজ্ঞপ্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জন্য প্যানেল আইনজীবী তালিকাভুক্তির নিমিত্তে নিম্নবর্ণিত পদে অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবীর নিকট হতে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নংপদের নামশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১

প্যানেল আইনজীবী


(সুপ্রীম কোর্টের আপীল বিভাগে মামলা পরিচালনার জন্য)

(ক) আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে কোন স্তরেই ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।


(খ) বাংলাদেশ বার কাউন্সিল এর সনদসহ সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের মেম্বারশীপ থাকতে হবে।


(গ) সুপ্রীম কোর্টের অ্যাপ্লিেট ডিভিশনে মামলা পরিচালনার জন্য অ্যাপ্লিেট ডিভিশনে ন্যূনতম ০২ বছর মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

২

প্যানেল আইনজীবী


(সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার জন্য)

ক) আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে কোন স্তরেই ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।


(খ) বাংলাদেশ বার কাউন্সিল এর সনদসহ সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের মেম্বারশীপ থাকতে হবে।


(গ) সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩

প্যানেল আইনজীবী


(জেলা ও দায়রা জজ আদালত রংপুর-এর মামলা পরিচালনার জন্য)

ক) আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে কোন স্তরেই ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।


(খ) বাংলাদেশ বার কাউন্সিল এর সনদসহ সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের মেম্বারশীপ থাকতে হবে।


(গ) বাংলাদেশ বার কাউন্সিলের সনদধারী ও রংপুর জেলা ও দায়রা জজ কোর্টে ন্যূনতম ১০ বছরের মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলী: 

(ক) আইনজীবীদের প্যানেলভুক্তির মেয়াদকাল হবে ০৩ বছর।

(খ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনায় ও অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য প্যানেলভুক্ত আইনজীবীগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি/সম্মানী প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্যানেলভুক্তির জন্য আইনজীবীগণ কোন ফি/সম্মানী প্রাপ্য হবে না।

(গ) আগ্রহী প্রার্থীগণকে ০২(দুই) কপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ পত্র, সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট বিভাগের মেম্বারশীপ সনদ, রংপুর আইনজীবী সমিতির মেম্বারশীপ সনদ, প্রযোজ্যক্ষেত্রে, জাতীয় পরিচয় পত্র ও নাগরিক সনদ পত্রসহ ০২(দুই) সেট আবেদন পত্র আগামী ২৩/০৮/২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

(ঘ) তালিকাভুক্তির মেয়াদ শেষে কর্তৃপক্ষ চাইলে মেয়াদ বৃদ্ধি করতে পারবে।


উপাচার্যের অনুমোদনক্রমে 

✓

স্বাক্ষরিত/- 

ড. মোঃ ফেরদৌস রহমান 

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 23 August 2026

==================

Circular Published in National Dailies (*3-August-2026)


*


Post a Comment

Previous Post Next Post