Circular: *3-08-2026
=============
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
Career Opportunity
ঢাকা বিশ্ববিদ্যালয়: বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্য পদসমূহের নামের পার্শ্বে উল্লিখিত বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:-
১। পরিসংখ্যান বিভাগ
| পদ ও বেতন | সংখ্যা | যোগ্যতা ও অভিজ্ঞতা |
স্টোর কিপার ৯,৩০০-২২,৪৯০/- ১৬তম গ্রেড | ১ | প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সম্মান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য। চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে। |
২। প্রধান প্রকৌশলীর দপ্তর
| পদ ও বেতন | সংখ্যা | যোগ্যতা ও অভিজ্ঞতা |
লিফটম্যান ৯,৩০০-২২,৪৯০/- ১৬তম গ্রেড | ২ | প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০ স্কেলে ৩.০০ সহ পাস এবং সরকারি বা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ০৬ (ছয়) মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেডকোর্স পাস হতে হবে। লিফট পরিচালনা, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য। |
আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোন তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পদোন্নতির নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবরে লিখিত দরখাস্ত আগামী ৩০-০৮-২০২৬ খ্রিষ্টাব্দ/১৫-০৫-১৪৩৩ বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক-১-এর আবেদনপত্র চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে এবং ক্রমিক-২-এর আবেদনপত্র প্রধান প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে পৌঁছাতে হবে। কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
Application Deadline:
30 August 2026
==================
*


Post a Comment