Circular: *4-08-2026
=============
স্মারক নং-২৫.৩৯.০০০০.০০৪.৩৩.১৯.২০২৩-২০২৬.৩৮৪৩
তারিখ: ০২/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ
আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি
Lawyer Recruitment Notice
"আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি"
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগ ও মহামান্য আপিল বিভাগ এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতসমূহে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে/বিপক্ষে রুজুকৃত মামলাসমূহ পরিচালনায় লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০৩ (তিন) বছরের মেয়াদে ০১ (এক) জন বিজ্ঞ আইন উপদেষ্টা ও ১২ (বারো) জন বিজ্ঞ প্যানেল আইনজীবী নিয়োগের উদ্দেশ্যে নিম্নলিখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
| ক্র: | পদ ও সংখ্যা | অভিজ্ঞতা ও যোগ্যতা | ফি/ সম্মানী |
| ১. | আইন উপদেষ্টা ১ জন | **বিজ্ঞ জেলা ও দায়রা জজসহ অধীনস্থ আদালতসমূহে ন্যূনতম ২০ বছরের দেওয়ানী মামলা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। **খুলনা জেলা শহরে অবস্থান করতে হবে। **বর্তমানে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত থাকতে হবে। | বিজ্ঞ আইন উপদেষ্টা কর্তৃপক্ষের বোর্ড সভা কর্তৃক নির্ধারিত মাসিক ১৫,০০০/- (পনের হাজার) টাকা সম্মানী এবং নির্ধারিত হারে মামলাভিত্তিক ফি প্রাপ্য হবেন। পরিশোধিত ফি ও সম্মানী হতে সরকারি নিয়ম অনুযায়ী আয়কর ও ভ্যাট কর্তন করা হবে। |
| ২.১ | ক) প্যানেল আইনজীবী (জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত) ৬ জন | **বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, খুলনা'য় ন্যূনতম ১০ বছরের দেওয়ানী আদালতসমূহে মামলা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। **খুলনা বার এসোসিয়েশন এর সদস্য হতে হবে। | খুউক এর বর্তমান প্যানেলভুক্ত আইনজীবীগণ পুনরায় প্যানেলভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। |
| ২.২. | খ) প্যানেল আইনজীবী (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) ৬ জন | **বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগ ও মহামান্য আপিল বিভাগ বা উভয় বিভাগে যৌথভাবে আইনজীবী হিসাবে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। **সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এর সদস্য হতে হবে এবং মহামান্য আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হওয়া আবশ্যক। | প্যানেল আইনজীবীগণ কর্তৃপক্ষের বোর্ড সভা কর্তৃক নির্ধারিত হারে মামলাভিত্তিক ফি প্রাপ্য হবেন। পরিশোধিত ফি হতে সরকারি নিয়ম অনুযায়ী আয়কর ও ভ্যাট কর্তন করা হবে। প্যানেল আইনজীবীগণের অনুকূলে কোন মাসিক রিটেইনার ফি প্রদান করা হবে না। |
উল্লেখ্য: আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণ শর্তাবলী অত্র কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.kda.gov.bd)-এ প্রদর্শিত আছে।
✓
স্বাক্ষরিত
০২/০৮/২০২৪
সচিব
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ
খুলনা।
Application Deadline:
-----
==================
*


Post a Comment