Government of the People's Republic of Bangladesh
Office of the District Administrator, Kurigram
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম
(রাজস্ব শাখা)
Circular: 31-07-2026
=============
স্মারক নং-৩১.৪৭.৪৯০০.০০২.০১.১৭৬.২৪.১০৫
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
Career Opportunity
ভূমি মন্ত্রণালয়ের, মাঠ প্রশাসন-১ শাখার ২৭ জানুয়ারি ২০২৩ তারিখের ৩১.০০.০০০.০৪২.১১.০৭২.১২.১৬০ নং এবং ৩১ মার্চ ২০২৪ তারিখের ৩১.০০.০০০.০৪২.১১.০৭৯.১২.১৬১ নং স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা অধীনস্থ রাজস্ব খাতের পরীক্ষা সংক্রান্ত কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৫ এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর রাজস্ব প্রশাসনের আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেদনের মডেল ফরমে/ডিজিটাল ফরমে
| নং | পদ | সংখ্যা | বেতন | যোগ্যতা |
| ১ | ড্রাফটসম্যান | ১ | ৯৭০০-২৩৪৯০/- (১৫-গ্রেড) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ০৬ (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। |
| ২ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ২১ | ৯৩০০-২২৪৯০/- (১৬-গ্রেড) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটারে পদায়নের দক্ষতা; এবং গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন- ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন- ২০ শব্দ। |
| ৩ | নাজির কাম-ক্যাশিয়ার | ৩ | ৯৩০০-২২৪৯০/- (১৬-গ্রেড) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটারে পদায়নের দক্ষতা; এবং গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন- ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন- ২০ শব্দ। |
| ৪ | ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী | ৪ | ৯৩০০-২২৪৯০/- (১৬-গ্রেড) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটারে পদায়নের দক্ষতা; এবং গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন- ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন- ২০ শব্দ। |
| ৫ | সার্টিফিকেট পেশকার | ১ | ৯৩০০-২২৪৯০/- (১৬-গ্রেড) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটারে পদায়নের দক্ষতা; এবং গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন- ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন- ২০ শব্দ। |
| ৬ | সার্টিফিকেট সহকারী | ৩ | ৯৩০০-২২৪৯০/- (১৬-গ্রেড) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটারে পদায়নের দক্ষতা; এবং গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন- ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন- ২০ শব্দ। |
শর্তাবলী:
০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
০৩। ০১ নং পদের ক্ষেত্রে সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদের দক্ষতা থাকতে হবে।
০৪। ০২ নং হতে ০৬ নং পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে।
০৫। নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য কুড়িগ্রাম জেলার ওয়েবসাইট (www.kurigram.gov.bd) এবং জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ড এবং উপজেলায় গুণী অফিসার্স নোটিশে পাওয়া যাবে।
০৬। নির্ধারিত আবেদন ফরমের নিয়মাবলী অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
০৭। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী :
ক) আগ্রহী প্রার্থীগণ
এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু করার তারিখ ০৪/০৮/২০২৪ তারিখ ১০:০০টা হতে এবং শেষ তারিখ ৩১/০৮/২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।https://dckurigram.teletalk.com.bd খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই আবেদন ফরমের তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহার করার জন্য সংরক্ষণ করবেন।
ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মত ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। সঠিকভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক Print করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বর হতে ২টি SMS করে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা। তবে সমতা পদে আবেদন (শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং অনূর্ধ্ব-১০ই সেপ্টেম্বর) প্রার্থীকে আবেদনফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Application Submit করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS : DCKURI
<space>User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।Example : DCKURI ABCDEF & send to 16222
দ্বিতীয় SMS : DCKURI
<space>Yes<space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।Example : DCKURI Yes 12345678 & send to 16222
চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।https://dckurigram.teletalk.com.bd ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: DCKURI
<space>Help<space>User<space>User ID লিখে send করতে হবে ১৬২২২Example: DCKURI Help User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: DCKURI
<space>Help<space>PIN No লিখে send করতে হবে ১৬২২২Example: DCKURI Help PIN 1234567 & send to 16222
ঝ) Online এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। কোনো থার্ড পার্টি মাধ্যমে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ঞ) বিজ্ঞাপ্তিটি পত্রিকা ছাড়াও কুড়িগ্রাম জেলার ওয়েবসাইট www.kurigram.gov.bd এবং
অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টালhttps://dckurigram.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংক্রান্ত তথ্য www.kurigram.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে।http://alljobs.teletalk.com.bd ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ৮-১০-এ কল ই-মেইল করুন alljobs.query@teletalk.com.bd অথবা alljobs.query@teletalk.com.bd [Mail এর Subject-এ Organization Name: DCKURI, Post Name **********, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে]।
০৮। প্রার্থীর বয়সসীমা ৩১/০৮/২০২৬ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৯। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
১০। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজের মূলকপি উপস্থাপন করতে হবে:
(ক) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
(খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সকল মূল/সাময়িক সনদপত্র।
(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্র।
(ঙ) বীর মুক্তিযোদ্ধাদের/বীর মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বর্ণিত সনদপত্র ব্যতিরেকে অন্য কোন সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(জ) সকল পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রশিক্ষণ সনদপত্র।
১১। সনদের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবীর সীল থাকতে হবে।
১২। চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনাপত্তিপত্র প্রদান করতে হবে।
১৩। কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/আদেশ অনুসরণ করা হবে।
১৪। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৫। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন/স্থগিত, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোন শর্ত পরিবর্তন, সংযোজন, বিয়োজন, সংশোধন বা বাতিল বাধ্য এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
১৭। কোন তথ্য গোপন বা ভুল বা ভুয়া তথ্য প্রদান করা হলে প্রার্থীর নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এ জন্য দায়ী থাকবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপ্রাপণ বাতিলসহ তার বিরুদ্ধে যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৮। এ কার্যালয়ের গত ৩০ মার্চ ২০২৩ তারিখের ৩১.৪৭.৪৯০০.০০২.০১.১৭৬.১৯-২৬০ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ হতে ০৫ নং পদসমূহে এবং গত ৩০ মার্চ ২০২৩ তারিখের ৩১.৪৭.৪৯০০.০০২.০১.১৭৬.১৯-২৬১ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ হতে ০৬ নং বর্ণিত পদসমূহে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
✓
(স্বাক্ষর)
৩১/০৭/২৪
(সাইদুল আরীফ)
জেলা প্রশাসক
ও
সভাপতি
জেলা বাছাই কমিটি, কুড়িগ্রাম।
ফোন: ০২৫৮৯৯-৬৩০০২ (অফিস)
ই-মেইল: dckurigram@mopa.gov.bd
Application Deadline:
31 August 2026
==================
*


Post a Comment