Circular: 31-07-2026
=============
Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : ড্রাইভার (ডেলিভারি ভ্যান)
প্রার্থীকে কমপক্ষে ৮মে শ্রেণি/সমমানের পাশ হতে হবে।
বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ পিকআপ/ডেলিভারি ভ্যান চালনায় ন্যূনতম ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে কোম্পানীর যেকোন অফিস/ডিপো/স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।
যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিভিতে তার উল্লেখ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
পদের নাম: সিকিউরিটি গার্ড
প্রার্থীকে ন্যূনতম ৮ম শ্রেণি/সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
সামরিক বাহিনী/বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীকে কোম্পানীর যেকোন অফিস/ডিপো/স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন ভাতা ও সুবিধা সমূহ
| • আকর্ষণীয় বেতন | • বাৎসরিক বেতন বৃদ্ধি | • কর্মী কল্যাণ তহবিল | • গ্রাচুইটি |
| • প্রভিডেন্ট ফান্ড | • বাৎসরিক ৫টি বোনাস | • পদোন্নতির সুযোগ | • জীবন বীমা |
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১ জুলাই থেকে ০৮ আগস্ট, ২০২৬ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন, দি এক্মি ল্যাবরেটরীজ লিঃ এর বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট-ডি-লা এক্মি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
Application Deadline:
8 August 2026
==================
*


Post a Comment