Circular: 30-07-2026
=============
স্মারক নং-৩৭.০১.৭৯.০১.০০০.০৫৩.১১.০০০১.২৬-৪৮
তারিখ : ২৯ জুলাই, ২০২৬
Job Circular পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর রাজস্ব খাতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিম্নে উল্লেখিত পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| ক্র: | পদ ও বেতন | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১ | রেজিস্ট্রার গ্রেড-৩ বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০/- বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর। | ১ | (ক) প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনের সকল পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। (খ) পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/গবেষণা/অর্থ ও হিসাব সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে (জাতীয় বেতন স্কেলের ৯মন গ্রেড ও তদূর্ধ্ব) ন্যূনপক্ষে ১৫ (পনের) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে ডেপুটি রেজিস্ট্রার/সমমান (গ্রেড-৫) বা তদূর্ধ্ব পদে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। (গ) প্রার্থীকে অবশ্যই সরকারি আইন, সংবিধি ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণাসহ পাবলিক বিশ্ববিদ্যালয় বা সমপর্যায়ের ডিগ্রী প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক/একাডেমিক কাজের অভিজ্ঞতা এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। |
বিশেষ দ্রষ্টব্য: পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি হতে অবসরপ্রাপ্ত অথবা পিআরএল এর প্রার্থীগণ চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদের বিপরীতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট www.prstu.ac.bd এর CAREER মেন্যুতে সংরক্ষিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলি (পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি) এর আলোকে আগামী ১৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে,
✓
(স্বাক্ষর)
২৯/৭/২৬
(ড. আকতার হোসেন)
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Application Deadline:
14 August 2026
==================
*


Post a Comment