Bangladesh Army বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ

Bangladesh Army

বাংলাদেশ সেনাবাহিনী

===

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন

৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং 

৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

সমরে ও শান্তিতে রাখিব সুস্থ

Circular: 10-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 10-July-2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন

৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

****

যোগ্যতা:

১। বয়স: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

২। শারীরিক মাপ (নূন্যতম):

ক্রমিকশারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
ক.উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
খ.ওজন৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড)৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)
গ.বুক

স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)


প্রসারিত - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)


প্রসারিত - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।

৩। শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম):

  • ক। আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা):

    (১) এমবিবিএস ডিগ্রী (বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।

    (২) ইন্টার্নশীপ সম্পন্নকারী/সমাপ্তকারী হতে হবে।

    (৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ (তবে, সেকেন্ড পজিশন জিপিএ-৪.৫ এর কম নয়)।

  • খ। আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা):

    (১) বিডিএস ডিগ্রী (স্বীকৃত ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট)।

    (২) ইন্টার্নশীপ সম্পন্নকারী/সমাপ্তকারী হতে হবে।

    (৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ (তবে, সেকেন্ড পজিশন জিপিএ-৪.৫ এর কম নয়)।

৪। বৈবাহিক অবস্থা:

  • ক। পুরুষ: অবিবাহিত/বিবাহিত (তবে, ০১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়সের বয়স ২৬ বছরের উপরে হতে হবে)।

  • খ। মহিলা: বিবাহিত/অবিবাহিত।

৫। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

**অযোগ্যতা:

৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোন সরকারি চাকরি/প্রতিরক্ষা হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।

৭। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিনড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন আউট ও একবার রিজেক্টেড হলে আবেদন করা যাবে)। তবে ০৩ (তিন) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন আউট/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

৮। প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ৪.৫ ডায়োপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ২.০ ডায়োপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।

১০। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহের সর্বমোট ০২ (দুই) এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ছাত্র/ছাত্রী নিয়োগের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

১১। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

১২। আর্মি মেডিকেল কোরের পরিচর্যা গ্রুপ ও মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩। কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

আবেদন করার পদ্ধতি:

১৪। ২০ জুলাই ২০২৬ হতে ০৮ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

১৫। আবেদনকারী প্রার্থীগণকে https://joinarmy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান পার্শ্বে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।

১৬। আবেদনকারী প্রার্থীগণকে T-Cash, VISA/Master Card, TAP, bKash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি এবং ১,০০০/- (এক হাজার) অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০/- (দুই হাজার) টাকা (অফেরতযোগ্য) প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াটি ওয়েবসাইটের নির্দেশাবলী অনুসরণ করে সম্পন্ন করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রবেশপত্র তাৎক্ষণিকভাবে ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন

https://joinarmy.mil.bd

সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৩

ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com

নির্বাচন পদ্ধতি:

১৭। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) ১৪ আগস্ট ২০২৬ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্রের মূল কপি ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি (NID Card) সাথে আনতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৬ মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

১৮। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ০৭ সেপ্টেম্বর ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এএইচকিউ সিলেকশন বোর্ড, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্নশীপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১/এমফিল/এমএস যদি থাকে এবং এক কপি ফটো) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

১৯। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিন ব্যাপী হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

২০। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মেধার ক্রমানুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন ও যোগদানপত্র প্রদান করা হবে।

প্রশিক্ষণ ও কমিশন:

২১। বিএমএ প্রশিক্ষণ: আইএসএসবি ও চূড়ান্ত ডাক্তারী পরীক্ষায় যোগ্য এবং সেলেক্টেড প্রার্থীগণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নির্ধারিত ২৪ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন।

২২। কমিশন ও পদমর্যাদা: প্রশিক্ষণ সমাপ্তির পর পরই লেফটেন্যান্ট পদবী ও স্থায়ী কমিশন প্রদান করা হবে।

প্রাপ্ত সুযোগ সুবিধা:

২৩। বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

২৪। অন্যান্য সুযোগ সুবিধা:

  • ক। বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রতিশ্রুত অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।

  • খ। চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন।

  • গ। সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে যোগ্যতা অনুযায়ী পড়াশোনার সুযোগ পাবেন।

বিশেষ নির্দেশনা:

২৫। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।

২৬। ওয়েবসাইট হতে প্রাপ্ত প্রবেশপত্র পরীক্ষার প্রতিটি ধাপে সাথে আনতে হবে।

২৭। বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

২৮। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র বাতিল/স্থগিত করার ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ

০৮ আগস্ট ২০২৬

পরিচালক

পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর

অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 08 August 2026

==================

Circular Published in National Dailies (*10-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post