Dhaka University DU ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি: প্রফেশনাল মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি Admission Notice for Professional Masters

1st One


Dhaka University DU

ঢাকা বিশ্ববিদ্যালয় 


ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ (DSCR) 

প্রফেশনাল মাস্টার্স ইন 

ডিজাস্টার এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (PMDCR) 

(৭ম ব্যাচ)

Website: 

Circular: 08-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 08-JUly-2026 (Published)

Professional Masters in Disaster and Climate Resilience (PMDCR)


ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ (DSCR)


ভর্তি বিজ্ঞপ্তি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ (গ্রীষ্মকালীন সেমিস্টার)


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে Professional Masters in Disaster and Climate Resilience প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

কোর্সের মেয়াদ

  • ০১ বছর ০৬ মাস (০৩টি সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীদের স্নাতক বা সমমানের (জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড) ডিগ্রীধারী হতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ'র ক্ষেত্রে ২.৫ এর নিচে থাকতে পারবে না। ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্রাজুয়েট, সরকারি, আধা-সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা এবং সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন গ্রহণের স্থান ও তারিখ

  • ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অফিস কক্ষ থেকে টাকা ২০০০.০০ (দুই হাজার) ফি বাবদ প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ২৩/০৭/২০২৬ তারিখ পর্যন্ত সকল কর্ম দিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের www.du.ac.bd/body/DSM ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল পরীক্ষার পাসের সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়

  • ২৪ জুলাই ২০২৬, রোজ শুক্রবার, সকাল ১১.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • ====================================

  • ক্লাস সময়সূচি : প্রতি শনিবার।


প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ

  • ৮৮-০৯৬৬৬৯১১৪৬৩, ৭৩৩২

  • ০১৮৯৬১১৬৩৬৩

  • E-mail: dsm@du.ac.bd

  • website: www.du.ac.bd/body/DSM


বি. এম. রাব্বী হোসেন 

চেয়ারম্যান

**********************

**********************


2nd One

 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ


Dhaka University DU

ঢাকা বিশ্ববিদ্যালয় 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

ভর্তি বিজ্ঞপ্তি

(প্রফেশনাল মাস্টার্স ইন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার)

*****

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার প্রোগ্রাম, ১ম ব্যাচে (জুলাই-ডিসেম্বর ২০২৬ সেমিস্টার, শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

  • কোর্সের মেয়াদ: ১২ মাস (০২ সেমিস্টার)।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: 

১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (তিন বছর মেয়াদি)/ফাজিল (অনার্স)/কামিলসহ ফাজিল (পাস)/ সমমান ডিগ্রি। ২। আবেদনের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতিতে সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০। আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি। যে কোন পেশায় কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই।

আবেদন ফরম সংগ্রহ ও জমাদান : 

আগামী ০৬ জুলাই ২০২৬ তারিখ থেকে বিভাগের নিম্নোক্ত ওয়েবসাইট অথবা অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ১,৫০০/-টাকা আবেদন ফি নিম্নোক্ত ব্যাংক হিসাবে অন-লাইন/ব্যাংকে জমা প্রদান করে প্রাপ্ত রশিদ বিভাগীয় অফিসে ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা 

আগামী ২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩০টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত হবে। ব্যাংক হিসাব নম্বর: 4405702001917, সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্পোরেট শাখা। ওয়েবসাইট লিংক: https://du.ac.bd/webPost/100/27838 

অথবা 

কিউ.আর. কোড: see the circular // ✔


যোগাযোগের ঠিকানা

  • কলাভবন (তিনতলা) কক্ষ নং: ৩০১৪, 

  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, 

  • ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • ফোন: ০১৭১৪২৪২৫৪৩, ০১৮১৭৫৯২৮৭০, ০১৬১৫০০৬৬৯২, ০১৬১৭০২৮১৬৩

  • ই-মেইল: ihc@du.ac.bd

Website: 
*See the Circular Below. 

Application Deadline: 

  See the circular

==================

Circular Published in National Dailies

1st One

2nd One



Post a Comment

Previous Post Next Post