District Commissioner DC, Rajshahi জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Government of the People's Republic of Bangladesh

Office of the District Commissioner DC, Rajshahi

Establishment Branch



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী

সংস্থাপন শাখা

Website: www.rajshahi.gov.bd


Circular: 08-07-2026 (Published)

=============

Date & Memo/ Ref No:  

নম্বর: ০৫.৪৩.৮১০০.০১২.৩২.০০৮.২৬-১৭৭

তারিখ: ০৭ জুলাই ২০২৬ খ্রি.

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট শাখার ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.২১১.১১.০০৮.২৩-৭০ নং স্মারক এবং ২৫ জুন ২০২৬ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.২১১.১১.০০৮.২৫.৪৪ নং স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online এ (ওয়েবসাইট https://dcrajshahi.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

ক্র. নংপদের নামপদ সংখ্যাবেতন স্কেলশিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
০১অফিস সহায়ক০৫ (পাঁচ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০২সহকারী বাবুর্চি (সার্কিট হাউসের জন্য)০১ (এক)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)

ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ


খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা

আবেদনের শর্তাবলী:

(১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

(২) আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

(৩) বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

(৪) প্রার্থীর বয়সসীমা ০৯/০৭/২০২৬ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া, বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান প্রযোজ্য হবে।

(৫) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি সঙ্গে আনতে হবে:

(ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ;

(খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);

(ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সন্তানের পিতা/মাতা অথবা পিতা/মাতার মুক্তিযোদ্ধার সনদপত্র;

(ঙ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

(চ) এতিম/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ছ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক এর দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচয়পত্র বিষয়ক সনদপত্র;

(ঝ) ডাউনলোডকৃত Applicant's কপি।

(৬) কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

(৭) এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট শূন্য পদসমূহ পূরণে ‘জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত ২০২৪)’ অনুসরণ করা হবে।

(৮) চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

(৯) নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(১০) কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংশোধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(১১) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।

(১২) প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(১৩) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

(ক) আগ্রহী প্রার্থীগণ (https://dcrajshahi.teletalk.com.bd) এ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ কাজ ০৯/০৭/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা হতে ২১/০৭/২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  21 July 2026

==================

Circular Published in National Dailies


*


Post a Comment

Previous Post Next Post