Ministry of Power, Energy and Mineral Resources
Bangladesh Energy and Power Research Council (BEPRC)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)
আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০
Website: www.eprc.gov.bd
Circular: 16-07-2026
=============
নম্বর: ২৭.০৩.০০০০.০০০.৯৩.০০১.২২.৫৬০
তারিখ : ১৪ জুলাই ২০২৬
Application for Internship Program (2nd Batch)
ইন্টার্নশিপ প্রোগ্রামে (২য় ব্যাচ) আবেদন
ইন্টার্নশিপ প্রোগ্রামে (২য় ব্যাচ) আবেদনের বিজ্ঞপ্তি
গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উৎকর্ষতা আনয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের নিমিত্ত উক্ত খাতের গবেষণা, গবেষণার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষতা সাধন, নতুন প্রযুক্তির উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা কার্য সম্পৃক্তকরণের লক্ষ্যে কাউন্সিল বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পেশাগত উৎকর্ষ সাধনে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য বিইপিআরসি’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ হিসেবে বিইপিআরসি-তে ইন্টার্নশিপ প্রোগ্রামের ২য় ব্যাচের প্রার্থী নির্বাচনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। উক্ত প্রোগ্রামে ইন্টার্নকে পূর্ণকালীন কর্মের অরিয়েন্টেশন ও অভিজ্ঞতা প্রদান করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ এর আলোকে এই প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলীর ভিত্তিতে ৬ (ছয়) মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| যোগ্যতা |
| ১। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। |
| ২। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা জ্বালানি/বিদ্যুৎ সংক্রান্ত গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণকে ভূতত্ত্ব/পদার্থ/ফলিত পদার্থ/রসায়ন/ফলিত রসায়ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। |
| ৩। স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ (দুই) বছরের মধ্যে আবেদন করতে হবে। |
| ৪। আবেদনকারীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। |
| ৫। আবেদনকারীর বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা ভালো হতে হবে। |
| ৬। আবেদনকারীকে নতুন দক্ষতা অর্জনে আগ্রহী, পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে। |
| ৭। আবেদনকারী ইন্টার্নশিপে সুযোগ লাভ করলে সাপ্তাহিক কার্যদিবসে সকাল ০৯:০০টা হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত ইন্টার্নশিপ ব্যতীত অন্য কোন শিক্ষা/প্রশিক্ষণ/চাকরীতে সম্পৃক্ত থাকতে পারবেন না। |
| ৮। এই ইন্টার্নশিপ একটি স্বতন্ত্র প্রোগ্রাম, এর সাথে বিইপিআরসি এর অন্য কোন প্রশিক্ষণ সরাসরি সম্পৃক্ত নয়। |
| আবেদনের পদ্ধতি ও শর্তাবলী |
| ● আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, বিইপিআরসি বরাবর নির্ধারিত গুগল আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
| ● প্রোগ্রামের মেয়াদ ০৬ (ছয়) মাস। |
| ● প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। |
| ● চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ইমেইলে অবহিত করা হবে। |
| ● পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো TA/DA প্রদান করা হবে না। |
| ● নিয়মিত কর্মসম্পাদনের জন্য ইন্টার্নদের মাসিক জনপ্রতি ১০,০০০/- (দশ হাজার) টাকা ভাতা প্রদান করা হবে। |
| ● ইন্টার্ন বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। |
| ● জনপ্রশাসন মন্ত্রণালয় এর ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রজ্ঞাপনের আলোকে ইন্টার্ন পরিচালিত হবে। নীতিমালার অনুচ্ছেদ ১২(গ) মোতাবেক ঘোষণাপত্র প্রদান করতে হবে। |
***আবেদনের সর্বশেষ তারিখ: ১৫/০৮/২০২৬
আবেদনের লিংক:
✔
গৌতম বাড়ৈ
কাউন্সিল সচিব (উপসচিব)
বিইপিআরসি।
Application Deadline:
15 August 2026
==================
*



Post a Comment