Government of the People's Republic of Bangladesh
Ministry of Cultural Affairs
Arts Branch
Bangladesh Secretariat, Dhaka
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
শিল্পকলা শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
Circular: 16-07-2026
=============
স্মারক নম্বর: ৪৩.০০.০০০০.১১৬.১৭.১৭৩.২৩.২২১
তারিখ : ১৪ জুলাই ২০২৬
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে অনুদান
বিজ্ঞপ্তি
২০২৬-২৭ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের লক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে:
===
(ক) সাধারণ নির্দেশনাবলী:
১. নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;
২. গতবছরে অনুদান প্রাপ্ত এবং নতুন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে আবেদন ফরমে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে;
৩. আবেদন ফরম বিনামূল্যে সকল জেলা প্রশাসকের কার্যালয়/বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান কার্যালয়/জেলা শিল্পকলা একাডেমি এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) পাওয়া যাবে। আবেদন ফরমের ফটোকপি গ্রহণযোগ্য।
৪. আগামী ০২/০৮/২০২৬ খ্রি. হতে ৩১/০৯/২০২৬ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর সরাসরি অথবা ডাকযোগে আবেদন করা যাবে।
===
(খ) অনুদান পাওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান এর যোগ্যতা
| সাংস্কৃতিক ব্যক্তিত্ব | সাংস্কৃতিক প্রতিষ্ঠান |
(১) বাংলাদেশের নাগরিক হতে হবে; (২) আর্থিকভাবে অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে হবে; (৩) উপার্জনে অক্ষম, অসুস্থ, বিশেষ চাহিদা সম্পন্ন এবং দুর্ঘটনায় আহত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুদান পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন; (৪) কবি, সাহিত্যিক, সংগঠক ও শিল্পের সকল মাধ্যমের শিল্পীদ্বন্দ / নির্মাতা / পরিচালক / প্রযোজক / গবেষক (সংগীত, নৃত্য, নাটক, যাত্রা পালা, পুতুলনাচ, লোকশিল্পী, যন্ত্রশিল্পী, চলচ্চিত্র, চারুকলা, আবৃত্তি, সার্কাস, ফটোগ্রাফি, ভিডিও কনটেন্ট, ভিডিও গেম, কার্টুন /অ্যানিমেশন, অ্যাক্রোবেটিক শো ইত্যাদি)-এর আওতাভুক্ত হবে; (৫) সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে মেধার বিকাশ, উৎকর্ষ সাধন এবং মৌলিক/বিশেষ উদ্যোগ ও অবদান রেখেছেন এমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব; (৬) সরকার কর্তৃক বিবেচিত উপযুক্ত যে কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব; এবং (৭) আবেদনকারী সাংস্কৃতিক ব্যক্তিত্বের নামে একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। | (১) আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই দেশের সুস্থ ও সৃজনশীল সংস্কৃতি চর্চার সহায়ক হতে হবে; (২) দেশে নিয়মিতভাবে সংগীত, নৃত্য, নাটক, চারুকলা ও সংস্কৃতির যে কোনো শাখায় কার্যক্রম পরিচালনা করছে এমন প্রতিষ্ঠান, গোষ্ঠী ও নৃ-গোষ্ঠী/জাতিবৈচিত্র্য অনুদান পাওয়ার যোগ্য হবে; (৩) যাত্রাদল, সার্কাসদল, যাদু প্রতিষ্ঠান, পালাগান, আলোকচিত্র, পুতুলনাচ, আবৃত্তি, গম্ভীরা, আলকাপ, জারীগান, কবিগান, পটগান ইত্যাদি দল/গোষ্ঠীসহ লোক সংস্কৃতির অন্যান্য মাধ্যমের প্রতিষ্ঠানসমূহ এর অন্তর্ভুক্ত হবে; (৪) প্রযুক্তির সহায়তায় নির্মিত ভিডিও গেম, অ্যাক্রোবেটিক শো ইত্যাদি সহ আধুনিক ও যুগোপযোগী যে কোনো বিনোদন, শিক্ষামূলক ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চা পরিচালনাকারী প্রতিষ্ঠান; (৫) বাংলাদেশের বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর উৎসব, ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐক্য বিনির্মাণ, আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সংস্কৃতির উজ্জ্বল প্রতিফলন ও দেশীয় সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্যের সার্বিক উন্নয়নে তথ্যচিত্র, ভিডিও কনটেন্ট ইত্যাদি নির্মাণকারী প্রতিষ্ঠান; (৬) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিবেচনায় সংস্কৃতির যে কোনো শাখায় দেশীয় সংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার, গবেষণা, উৎসর্ষ সাধন এবং মৌলিক/বিশেষ উদ্যোগ ও অবদান রাখছে এমন প্রতিষ্ঠান; (৭) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন একাডেমি/দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের যে কোনো কার্যক্রমের সম্পূরক ও সহায়ক কাজ সম্পাদনকারী প্রতিষ্ঠান; (৮) সরকার কর্তৃক নির্ধারিত সংস্কৃতি সম্পর্কিত অন্য যে কোনো ক্ষেত্রে অবদান রেখেছে বা রাখছে এমন প্রতিষ্ঠান; (৯) সংস্কৃতি চর্চার ক্ষেত্রে জাতীয় পর্যায়ের গ্রুপ/সংস্থার সদস্য হলে তা বিশেষ যোগ্যতা বলে বিবেচিত হবে; (১০) প্রতিষ্ঠানের গঠনতন্ত্র এবং কার্যকারী কমিটি থাকতে হবে; (১১) প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে; এবং (১২) প্রতিষ্ঠানের নামে TIN বা BIN থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)। |
বিঃদ্রঃ
(১) আবেদন ফরমে উল্লিখিত কাগজপত্রের সত্যায়িত কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।
(২) ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
✓
(ফারজানা জেসমিন)
উপসচিব
ফোন: ০২-৫৫১০০৮০০
ই-মেইল: sas7@moca.gov.bd
Application Deadline:
31 September 2026
==================
*



Post a Comment