Government of the People's Republic of Bangladesh
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর
সামাজিক বন বিভাগ
পাবনা
Circular: 16-07-2026
=============
বনায়ন কার্যক্রমে নিঃস্বার্থ উৎসাহী ব্যক্তির নাম আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বনায়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত নিঃস্বার্থ উৎসাহী জনগণের নামের তালিকা ও তাদের গৃহীত উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ সংগ্রহের নিমিত্ত মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মাননীয় মন্ত্রী সারাদেশের জেলা পর্যায়ের সকল বন কর্মকর্তাদের বনায়নে নিঃস্বার্থ উৎসাহী ও অন্যান্য উদ্যোক্তাদের নাম সংগ্রহের তাগিদ প্রদান করে একটি নির্দেশনা প্রদান করেন।
এমতাবস্থায় উক্ত নির্দেশনার প্রেক্ষিতে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় বৃক্ষরোপণে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও উদ্যোক্তাসহ অন্যান্য আগ্রহী ব্যক্তিদের জরুরী ভিত্তিতে নিম্নোক্ত অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা:
| নং | দপ্তর | জেলা | কর্মকর্তা ও পদবী | মোবাইল |
| ১। | শালগাড়ীয়া এসএফএনটিসি | পাবনা | মো: নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা | ০১৭২১-০৫২১৩৪ |
| ২। | সুজানগর এসএফএনটিসি | পাবনা | মো: নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অঃদাঃ) | ০১৭২১-০৫২১৩৪ |
| ৩। | সিরাজগঞ্জ এসএফএনটিসি | সিরাজগঞ্জ | রিজিয়া পারভীন মিষ্টি, ভারপ্রাপ্ত কর্মকর্তা | ০১৭৭১-৮৫০১৪৯ |
| ৪। | রায়গঞ্জ এসএফএনটিসি | সিরাজগঞ্জ | দেওয়ান শাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা | ০১৭৩৪-৬৪০৬৯৪ |
✔
(কাজী তারিকুর রহমান)
পরিচিতি নং-১৩২১৫
বিভাগীয় বন কর্মকর্তা
সামাজিক বন বিভাগ, পাবনা।
ফোন: ০২৫৮৮-৮০৫১৯৯ (অফিস)
ই-মেইল: sfd.pabna@gmail.com
Application Deadline:
See Online
==================
*



Post a Comment