National Tea Company Limited
ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড
“বিজিআইসি টাওয়ার” (৮ম তলা) ৩৪, তোপখানা রোড, ঢাকা- ১০০০।
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
Circular: 16-07-2026
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ের জন্য নিম্নলিখিত পদ সমূহে নিয়োগের জন্য আগ্রহী যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদেরকে কোম্পানীর বেতনক্রম অনুসারে বেতন-ভাতাদিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
| পদ | বয়স (০১.০৭.২৬) | যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১। সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) | অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) | কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রী অথবা একই বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। সিএ কোর্স সম্পন্ন/সিএ ইন্টারমিডিয়েট পাস প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। স্বনামধন্য বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক(অর্থ ও হিসাব) হিসেবে ৭(সাত) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ২। কর্মকর্তা (অডিট) | অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) | কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রী অথবা একই বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। সিএ কোর্স সম্পন্ন হতে হবে। স্বনামধন্য বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তা (অডিট) হিসেবে ৫(পাঁচ) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ৩। নন-এক্সিকিউটিভ (অর্থ ও হিসাব) | অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) | কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। মাইক্রোসফট অফিস-এর ভালো ব্যবহার জানতে হবে। চিঠিপত্র প্রস্তুত, কম্পিউটারে বাংলা (বিজয় ও ইউনিকোড) ও ইংরেজীতে দ্রুত ও নির্ভুল টাইপিং (প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজী ২০ শব্দ) করার যোগ্যতা থাকতে হবে। ইন্টারনেট থেকে ব্যবহারের দক্ষতা ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৪। নন-এক্সিকিউটিভ (অর্থ ও হিসাব) ক্যাশ/ট্রেজারী | অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) | কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে (ক্যাশ হ্যান্ডলিং/অ্যাকাউন্টস) অন্তত ২-৩ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক হিসাব-নিকাশ করার ক্ষমতা এবং বড় অংকের লেনদেন নির্ভুলভাবে যাচাই করার সক্ষমতা থাকতে হবে। ভাউচার এন্ট্রি, লেজার মেইনটেইন, ক্যাশ বুক আপডেট এবং ডে-বুক বা ক্যাশ ক্লোজিং সংক্রান্ত কাজে বিশেষ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায়, বিশেষ করে MS Office (Excel & Word) এবং Accounting Software ব্যবহারে পারদর্শী হতে হবে। |
শর্তাবলীঃ
১. প্রার্থীদের ইংরেজী ও বাংলা ভাষায় পারদর্শিতা ও কম্পিউটারে বিভিন্ন এপ্লিকেশন ব্যবহারে সক্ষম হতে হবে।
২. প্রার্থীদের সৎ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রমে সক্ষম হতে হবে।
৩. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
৪. অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার রাখে।
অন্যান্য শর্তাবলীঃ
আবেদন-পত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, ১ জুলাই, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নং, ইমেইল এড্রেস, প্রার্থীর বিষয়ে তথ্য দানে সক্ষম দুই জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নং, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা উল্লেখ করতে হবে। সদ্য তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং বিভিন্ন পরীক্ষা পাসের সার্টিফিকেট/প্রশংসা-পত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়ন-পত্র, জাতীয় পরিচয়-পত্রের ফটোকপি সহ আবেদন-পত্র সর্বশেষ ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে কোম্পানীর উপরোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদন-পত্রের খামের উপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলা ও মোবাইল ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সকল পদের ক্ষেত্রে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়ার জন্য সাক্ষাৎকার/পরীক্ষার জন্য আহ্বান করা হবে।
কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় এ নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ সংশোধন/সংযোজন/স্থগিত/বাতিল করার এখতিয়ার সংরক্ষণ করেন।
প্রার্থী নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া/পদ্ধতি নির্ধারণের এখতিয়ার সংরক্ষণ করেন।
✔
(এ, কে, আজাদ চৌধুরী)
কোম্পানী সচিব
Application Deadline:
6 September 2026
==================
*


Post a Comment