Bangladesh Inland Water Transport Authority বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ: আইন উপদেষ্টা আবশ্যক Legal Advisor Required

Bangladesh Inland Water Transport Authority

141-143, Motijheel Commercial Area, Dhaka-1000.



বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

Circular: 06-07-2026

=============

Date & Memo/ Ref No:  18.708.011.01.00.001.12/33
Date: 07 July -2026 (Published)

আইন উপদেষ্টা আবশ্যক/ Legal Advisor Required


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।


নথি নং- ১৮.৭০৮.০১১.০১.০০.০০১.১২/৩৩
তারিখ : ০৬-০৭-২০২৬ খ্রিঃ

বিআইডব্লিউটিএ’র ঢাকাস্থ প্রধান কার্যালয়ে একজন আইন উপদেষ্টা নিয়োগের লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনে সক্ষম প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদন পত্র দাখিল করতে পারবেনঃ

১। আবেদনকারীর মহামান্য আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ১২(বার) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; ২। আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে ; ৩। আইন উপদেষ্টাকে প্রতি কার্যদিবসে কমপক্ষে ০২ (দুই) ঘণ্টা বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে; ৪। বিআইডব্লিউটিএ’র আইন উপদেষ্টা পদ ব্যতীত তিনি অন্য কোন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা পদ গ্রহণ করতে পারবেন না; ৫। আলাপ-আলোচনামূলক আইনগত পরামর্শ ও নথি-পত্রে আইনগত মতামত প্রদান এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজের জন্য আইন উপদেষ্টা বিআইডব্লিউটিএ কর্তৃক অনুমোদিত হারে মাসিক রিটেইনার ফি প্রাপ্য হবেন; ৬। মামলা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক তিনি অনুমোদিত হারে ফি প্রাপ্য হবেন এবং ৭। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত পেশাগত সনদপত্র, মহামান্য সুপ্রিম কোর্টের সনদপত্র, সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটোসহ আগামী ২২-০৭-২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে পরিচালক, এস্টেট ও আইন বিভাগ (তৃতীয় তলা), বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা বরাবর আবেদন পত্র দাখিল করতে হবে।

নিয়োগের অন্যান্য শর্তাবলী বিআইডব্লিউটিএ’র এস্টেট ও আইন বিভাগের আইন শাখা হতে জানা যেতে পারে।


(এস এম শাহেদ রেজা) 

পরিচালক, এস্টেট ও আইন বিভাগ 

বিআইডব্লিউটিএ, ঢাকা



*


Post a Comment

Previous Post Next Post