Chittagong Palli Bidyut Samity-1 চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


Chittagong Palli Bidyut Samity- 1
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি- ১  

 পটিয়া, চট্টগ্রাম 
ইমেইল: ctgpbs1@gmail.com 
ওয়েবসাইট: pbs1.chittagong.gov.bd

Date & Memo/ Ref No:  
Date: 07 July 2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ড্রাইভার পদে লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিত্তে আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

১. ক্রঃ নং -  ০১
২. পদের নাম (Name of the Post)- ড্রাইভার
৩. পদের সংখ্যা (Number of Posts)- ০১ টি 
(নিয়োগকালীন পদ সংখ্যা কম বেশি হতে পারে)
৪. বয়স (Age Limit):

  • ৩০-০৭-২০২৬ খ্রি. তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • বয়সের প্রমাণক হিসেবে এসএসসি/সমমান সনদ/ জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি) বিবেচিত হবে। বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৫. বেতন স্কেল (Salary Scale)

  • পবিস বেতন কাঠামো-২০১৬ (সংশোধিত-২০২১) অনুযায়ী বেতন স্কেল ১৬,৬০০.০০ হতে ৪১,৯৫০.০০ টাকা সহ পবিস নির্দেশিকা/সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদেয়।

৬. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Qualifications & Experience)

  • ক) প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজী শব্দ ও সংখ্যা পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে। নির্দেশিকা, দিক নির্দেশনা, ট্রাফিক চিহ্ন বুঝা, লগ প্রতিবেদন এবং সময়সূচী পড়া ও লগ বই পূরণের পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে।

  • খ) প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত বৈধ হালকা/ভারী ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) থাকতে হবে এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্স এর অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

  • গ) প্রার্থীকে যে কোন সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/অটোমনমাস/খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে ভারী যানবাহন চালনা কাজে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক ড্রাইভিং রেকর্ড থাকতে হবে। বিগত ০৩ (তিন) বছরের মধ্যে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে জমা প্রদান করতে হবে।

  • ঘ) লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট খাটো যান্ত্রিক ত্রুটি সনাক্তকরণ, টায়ার চেঞ্জ, সাধারণ রক্ষণাবেক্ষণের জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে।

  • ঙ) প্রার্থীকে গাড়ী চালনা পরীক্ষায় পবিস/রিইবি/BRTA এর প্রতিনিধির উপস্থিতিতে উত্তীর্ণ হতে হবে।

  • চ) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, নম্র ও সুস্বাস্থ্যের অধিকারীদের স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে।

  • ছ) পবিস এর অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার দৃষ্টিশক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন (Eligible Districts)

  • চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী (পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলা) নাগরিকগণ ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকগণ আবেদন করতে পারবেন।

অন্যান্য তথ্য:

  • নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েব সাইট www.pbs1.chittagong.gov.bd হতে সংগ্রহ করতে হবে।


(প্রকৌ. মোঃ মহি উদ্দীন) 

সিনিয়র জেনারেল ম্যানেজার

====
In English
------
Chittagong Palli Bidyut Samity-1 (Patiya, Chittagong)
Email: ctgpbs1@gmail.com

Job Details

TopicDetails
Post NameDriver (ড্রাইভার)
Number of Vacancies01 (The number may increase or decrease based on requirement).
Salary ScaleAccording to PBS Pay Scale-2016 (Revised 2021): 16,600.00 – 41,950.00 TK plus other allowances as per directives.
Age Limit18 to 45 years as of 30-07-2026. (Affidavit for age proof is not acceptable).

Educational and Experience Requirements

  • Literacy: Must be able to read and write Bengali properly, and have the ability to read English words and numbers. Must be capable of reading traffic signs, direction boards, and preparing daily vehicle logs/reports.

  • License: Must possess a valid BRTA Light/Medium/Heavy Driving License. A copy of the verification report from the BRTA authority must be attached to the application form.

  • Experience: Must have at least 05 (Five) years of continuous experience in driving light/medium/heavy vehicles in any government/semi-government/autonomous/reputed private organization.

  • Clean Record: Must have a clean driving record. Over the past 03 (three) years, there must be no record of accidents involving major damage caused by negligence. A certificate from the previous employer confirming this must be attached.

  • Testing: Candidates must pass practical and written examinations regarding road signs, traffic rules, and basic mechanical knowledge.

  • Physical Fitness: Must be physically fit and clear a medical check-up (including checking for color blindness and drug usage tests).

District Eligibility

  • Who CAN Apply: Permanent residents (citizens) of the geographical areas under Chittagong Palli Bidyut Samity-1 (specifically Patiya, Boalkhali, Satkania, Lohagara, Chandanaish, Anwara, Banshkhali, and Karnaphuli upazilas).

  • Who CANNOT Apply: Permanent residents/citizens of any other districts outside the mentioned areas are not eligible to apply.

Note: For detailed instructions and forms, candidates are advised to visit the official website: www.pbs1.chittagong.gov.bd.

Authority: Senior General Manager, Chittagong Palli Bidyut Samity-1

*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  See the website

==================

Circular Published in National Dailies (*07-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post