Bangladesh Railway
Advertisement Provider Recruitment
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) এর কার্যালয়
বাংলাদেশ রেলওয়ে
রেল ভবন, রাজশাহী।
Circular: 29-07-2026
=============
স্মারক নং: ৫৪.০১.৮১০০.১৫৩.০৭.০৬৪.২৬-১
তারিখ: ২৯/০৭/২০২৬ খ্রি.
বিজ্ঞাপন দাতা নিয়োগ বিজ্ঞপ্তি
"বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নীতিমালা-২০২৬" এর আওতায় বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চলে বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞাপন দাতা নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি।
১। বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চলের মালিকানাধীন উপযুক্ত স্থানে (ভূমি ও স্থাপনা) "বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নীতিমালা-২০২৬" এর আওতায় সর্বোচ্চ ০৩ (তিন) বছরের জন্য বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে বিজ্ঞাপনদাতা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
২। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী ৩১ আগস্ট, ২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে বিভাগীয়/মেট্রোপলিটন এলাকার জন্য মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এবং বিভাগীয়/মেট্রোপলিটন এলাকা ব্যতিত অন্য সকল এলাকার জন্য মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, রাজশাহী বরাবর আবেদনপত্র সীলগালা করে দাখিল করতে হবে।
৩। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সত্যায়িত পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি, জাতীয় পরিচয় পত্র, আর্থিক সচ্ছলতার মূল প্রত্যয়নপত্র, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট ও হালনাগাদ আয়কর পরিশোধ সংক্রান্ত সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এর ফটোকপি সংযোজন করতে হবে।
৪। বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে বিজ্ঞাপনদাতা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্য/নির্দেশনার জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (
৫। রেলওয়ে কর্তৃপক্ষ যে কোন সময় বিজ্ঞাপনদাতা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন রেলওয়ে কর্তৃপক্ষ জাতীয় পত্রিকা এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের (
✓
(মোহাম্মদ আহম্মেদ উল্লাহ ভূঁঞা)
চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম)
বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী।
তারিখ-২৯/০৭/২৬ ইং
Application Deadline:
31 August 2026
==================
*


Post a Comment