District Council, Bhola জেলা পরিষদ, ভোলা: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা)

Local Government Department (District Council Branch)

District Council, Bhola

জেলা পরিষদ, ভোলা

www.zp.bhola.gov.bd

 

Circular: 30-07-2026

=============

Date & Memo/ Ref No

স্মারক নং-৪৬.৪২.০৯০০.০০০.০০.০২.০০০৪.২৩-১৭৩

তারিখ: ২৯ জুলাই ২০২ 
Date: 30-July-2026 (Published)

Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


নিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা)-এর ০৬/০৪/২০২৫ তারিখের ৪৬.৪২.০০০.০০০.২২.০০৬.১৫.৫২৬নং স্মারক এবং ০১/০৬/২০২৬ তারিখের ৪৬.৪২.০০০.০০০.২২.০০৬.১৫.১০১২নং স্মারকের প্রেক্ষিতে জেলা পরিষদ, ভোলা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নেবর্ণিত শূন্য পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নির্ধারিত বেতন স্কেলে এবং স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০' এর নিয়মানুযাধি মোতাবেক নিম্নো শর্তসাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Position & No. of Vacancies
নংপদসংখ্যাবেতনশিক্ষাগত যোগ্যতা
সাঁটলিপিকার

১৩তম


(১১০০০-২৬৫৯০)

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎসহ ইংরেজীতে শ্রুতলিপি প্রতি মিনিটে ১০০ শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৫০ শব্দ এবং বাংলায় শ্রুতলিপি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৩০ শব্দ যোগ্যতা। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য।
গাড়িচালক

১৬তম


(৯৩০০-২২৪৯০)

অষ্টম শ্রেণী পাশ ও হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পড়ার সাধারণ জ্ঞানের অধিকারী হইতে হবে।
ইলেক্ট্রিশিয়ান

২০তম


(৮২৫০-২০Ax০)

এসএসসি পাশ ও সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি ইলেক্ট্রিক্যাল ট্রেড কোর্স পাসের সনদপত্র।
বার্তাবাহক

২০তম


(৮২৫০-২০৫১০)

অষ্টম শ্রেণী পাশ ও বঙ্গ ভাষা ব্যবহার জ্ঞান এবং বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
পরিচ্ছন্নতাকর্মী

২০তম


(৮২৫০-২০৫১০)

অষ্টম শ্রেণী পাশ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

'শর্তাবলী'

০১. প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।

০২. প্রার্থীকে সাদা কাগজে 'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ভোলা'-এর বরাবরে আবেদন আগামী ১৫/০৯/২০২৬ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগ জেলা পরিষদ, ভোলা-তে পৌঁছাতে হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বামপার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয় এবং ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

০৩. দরখাস্তে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে:

ক) নাম (স্পষ্ট অক্ষরে)

খ) পিতা/স্বামীর নাম

গ) মাতার নাম

ঘ) স্থায়ী ঠিকানা

ঙ) বর্তমান ঠিকানা

চ) জন্ম তারিখ

ছ) ১৫/০৯/২০২৬ তারিখে আবেদনকারীর বয়স

জ) শিক্ষাগত যোগ্যতা (পাশের সন)

ঝ) জাতীয়তা

ঞ) ধর্ম

ট) প্রশিক্ষণ

ঠ) মোবাইল নম্বর

ড) কোটা (যদি থাকে)

ঢ) অভিজ্ঞতা (যদি থাকে)

০৪. আবেদনকারীর বয়স আগামী ১৫/০৯/২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৫. দরখাস্তে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে:

ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি।

খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের ফটোকপি।

ঘ) পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদের সত্যায়িত ফটোকপি।

ঙ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাঁটলিপি পদের জন্য সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে শ্রুতলিপিসহ মুদ্রাক্ষর প্রশিক্ষণের সনদের ফটোকপি, গাড়িচালক পদের জন্য বিআরটিএ থেকে হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, ইলেক্ট্রিশিয়ান পদের জন্য ইলেক্ট্রিশিয়ান কোর্স সনদের ফটোকপি।

চ) সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে 'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ভোলা'-এর অনুকূলে ১ ও ২ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ৩-৫নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মূল কপি।

ছ) নির্ভোল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে নিজ নাম ও ঠিকানা সম্বলিত ৯.৫ x ৪ সাইজের খামের উপর ১০/- টাকার মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

০৬. মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান- এই মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সরকারির সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।

০৭. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধীদের যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র থাকতে হবে।

০৮. ইতিপূর্বে ১১/১১/২০১৯ তারিখের জেপ-ভোলা/প্রশাঃ/২০১৯-৬৪০নং স্মারকের এবং ১৫/০৫/২০২২ তারিখের জেপ-ভোলা/প্রশাঃ/২০২৫/৩৪৭নং স্মারকের ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আলোকে গাড়িচালক, ইলেক্ট্রিশিয়ান, বার্তাবাহক পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

০৯. চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে অত্র অফিসে দাখিল করতে হবে।

১০. সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত কোটা সম্পর্কিত নির্দেশাবলী অনুসরণ করা হবে।

১১. একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না।

১২. কেউ কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩. এ নিয়োগে বেতন স্কেল নির্ধারণের ক্ষেত্রে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা পরবর্তীতে সংশোধন করার সুযোগ থাকবে।

১৪. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের যাতায়াত বাবদ কোন ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রদান করা হবে না।

১৫. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

১৬. চাকুরীর শর্তাবলী বেতন ভাতা/সুযোগ সুবিধার ক্ষেত্রে স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০, স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০-এর সংশোধন সংক্রান্ত ১০/১১/২০২৪ তারিখের এস, আর, ও, নং-৩৮৭-আইন/২০২৪ গেজেট এবং জেলা পরিষদ আইন, ২০০০ ও সরকার কর্তৃক জারীকৃত নির্দেশাবলী প্রযোজ্য হবে।

১৭. কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং এ নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


(দীপ্তি দেবাশীষ)

প্রধান নির্বাহী কর্মকর্তা

জেলা পরিষদ, ভোলা

ইমেইল: zpbhola@lgd.gov.bd

-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  15 September 2026

==================

Circular Published in National Dailies (*30-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post