বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ম্যানেজমেন্ট (BIGM)
(ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত)
(ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত)
স্কিল্স্ ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
***
'পলিসি এনালাইসিস' শীর্ষক প্রশিক্ষণ কোর্স -
৬ষ্ঠ (সামগ্রিকভাবে ২৫তম) ব্যাচ
Circular: 30-07-2026
=============
Date & Memo/ Ref No:
Date: 30-July-2026 (Published)
'পলিসি এনালাইসিস' শীর্ষক প্রশিক্ষণ কোর্স -
৬ষ্ঠ (সামগ্রিকভাবে ২৫তম) ব্যাচ
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অর্থায়নে SICIP প্রকল্পের আওতায় BIGM উচ্চ ও মধ্যম পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের নীতি-বিশ্লেষণী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০ সপ্তাহ মেয়াদি “পলিসি এনালাইসিস” শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করছে। SEIP/SICIP- এর আওতায় বিভিন্ন Industry Association (IAs)-এর অধীনে একটি শর্ট কোর্স অথবা SEIP/SICIP-এর আওতায় BIGM-এ অনুষ্ঠিত কেবলমাত্র একটি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ আবেদন করতে পারবেন। তবে SEIP/SICIP-এর আওতায় EDC-এর অধীন কোন কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর আবেদন করার প্রয়োজন নাই।
সরকারি কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (www.mopa.gov.bd) ওয়েবসাইটে “সর্বশেষ খবর” শিরোনামের অধীন গত ২৭ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণক্রমে আবেদন করতে হবে। বেসরকারি কর্মকর্তাদের আবেদনের নির্দেশনা নিম্নরূপঃ
| কোর্সের বৈশিষ্ট্য | আবেদনকারীর যোগ্যতা |
| * মোট ৩০ টি আসন | * উচ্চ বা মধ্যম পর্যায়ের চাকুরিতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা |
| * বেসরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ আসন | * ন্যূনতম স্নাতকোত্তর। অন্তত ২য় শ্রেণীতে উত্তীর্ণ |
| * নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার প্রদান | * বয়সসীমা ৩০ থেকে ৫২ বছর পর্যন্ত। |
| * প্রশিক্ষণ কোর্সে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৬-৮ জন প্রশিক্ষণার্থীর (৪ অনুপাত ১ হারে) জন্য বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা | আবেদনের নিয়ম |
| * প্রথম ৬ সপ্তাহে শনিবার হতে বুধবার পর্যন্ত সেশন পরিচালনা (সকাল ৯:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত) | * প্রশিক্ষণার্থীকে তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে আবেদন করতে হবে এবং প্রশিক্ষণে যোগদানের পূর্বে এ সংক্রান্ত অনুমতি পত্র দাখিল করতে হবে |
| * পরবর্তী ৪ সপ্তাহে পলিসি পেপার প্রস্তুত ও মূল্যায়ন কার্যক্রম | * ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, স্নাতকোত্তর সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে |
| * যাতায়াত ভাড়া বাবদ প্রতিদিন ৬০০ টাকা বরাদ্দ। দুপুরের খাবার ও সকাল-বিকাল চা-চক্রের ব্যবস্থা। এছাড়া, Policy বিষয়ক প্রতিবেদন প্রস্তুত করার জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৫,০০০ টাকা প্রদান | * BIGM এর ওয়েবসাইট- এ News Update অপশনে গিয়ে Policy Analysis -এর আবেদন ফরম Download করে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম উল্লেখিত সংযক্তিসহ scan করে bigm.sicip@bigm.edu.bd -এই ই-মেইলে পাঠিয়ে দিতে হবে |
| * প্রশিক্ষণার্থীকে বা তাঁর প্রতিষ্ঠানকে কোন কোর্স ফি দিতে হবে না | * BIGM -এ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েও আবেদন করা যাবে |
| * কোর্স শুরুর তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬ | ❖ আবেদনের শেষ তারিখ : ১৯ আগস্ট ২০২৬ |
| যোগাযোগ | ই-৩৩, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা- ১২০৭ Web: www.bigm.edu.bd ফোন: +৮৮-০২-২২৩৭৪৪০৪০-৪৪ এক্সটেনশন: ১২৭, ১৩০, ১৪১, ১৫৯; ০১৯৩২ ৬৯৮৪৭২, ০১৭৩২ ২৯১৭৬২ |
-----------
*See the Circular Below.
Application Deadline:
19 August 2026
==================
Circular Published in National Dailies (*30-July-2026)
*



Post a Comment