Bangladesh Railway
বাংলাদেশ রেলওয়ে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রকল্প পরিচালক এর কার্যালয়
৪/৩ আব্দুল গনি রোড,
বাংলাদেশ রেলওয়ে,
রেলভবন, ঢাকা।
চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথ কে
ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্প
Circular: 08-07-2026
=============
নংঃ পিডি/সিডিআরপি/পরিবেশ/২০২৫-৪৮৮
তারিখ: ০৬.০৭.২০২৬ Date: 08 July -2026 (Published)
চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথ কে
ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্প
বিজ্ঞপ্তি
জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে এর আওতাধীন চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তরের লক্ষ্যে চট্টগ্রাম সদর, বোয়ালখালী উপজেলা, পটিয়া উপজেলা ও চন্দনাইশ উপজেলায় রেললাইন নির্মাণের নিমিত্ত "চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর" শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ৫৯.৯৩ কিঃমিঃ মিটার গেজ (MG) রেলপথকে ডুয়েল গেজ (DG) রেলপথে রূপান্তর করার লক্ষ্যে পরিবেশগত কার্যপরিধি (TOR) পরিবেশ অধিদপ্তর কর্তৃক ১৮.০৯.২০২৫ তারিখে অনুমোদন প্রদান করা হয়। এমতাবস্থায়, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ এর বিধি-১৬ অনুযায়ী জনমত যাচাই এর লক্ষ্যে আগামী ১৩.০৭.২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় প্রকল্প এলাকার পটিয়া পৌরসভা কমপ্লেক্সে একটি সভা অনুষ্ঠিত হবে। এতদপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী হিসেবে মতামত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানে আগ্রহীদের উক্ত সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
"চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে
ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্প"
মোবাইল : ০১৭১১-৬৯১৬৬৪,
ই-মেইল : pdctg_dhz@railway.gov.bd
Date:
13 July 2026
==================


Post a Comment