District Council, Comilla জেলা পরিষদ, কুমিল্লা: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি


District Council, Comilla

জেলা পরিষদ, কুমিল্লা

www.zp.cumilla.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি


Circular: 05- July- 2026

=============

Date & Memo/ Ref No:  

স্মারক নং-৪৬.২০.১৯০০.০০১.১১.০৪৩.২৩-৩৯৮

তারিখ: ০৫ জুলাই ২০২৬ খ্রিঃ
Date: 08 July -2026 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) ৩০.১২.২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১১.০০৪.১৭.১৬২০,০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১১.০০৪.১৭.১৯২৪ এবং ২৭ এপ্রিল ২০২৩ তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১১.০০৪.১৭.৭৩৯ নম্বর স্মারকের ছাড়পত্রের আলোকে কুমিল্লা জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ২০১৫ সনের জাতীয় বেতন স্কেল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নংপদের নাম সংখ্যাবেতন স্কেলশিক্ষাগত যোগ্যতা
০১.হিসাবরক্ষক০১ টি

১১,০০০-২৬,৫৯০/-


(গ্রেড-১৩)

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ স্নাতক ডিগ্রি।


(কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হইবে)।

০২.ড্রাইভার০১ টি

৯,৩০০-২২,৪৯০/-


(গ্রেড-১৬)

হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পড়িবার সাধারণ জ্ঞানের অধিকারী হইতে হইবে।
০৩.অফিস সহায়ক০৩ টি

৮,২৫০-২০,০১০/-


(গ্রেড-২০)

কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শর্তসমূহ:

০১। আগ্রহী প্রার্থীদের আবেদন ফরমে বর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ কুমিল্লা বরাবরে আগামী ৩১-০৮-২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং স্বাক্ষরবিহীন আবেদন, সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণ যোগ্য হবে না।

০২। আবেদনকারীর বয়স ৩১-০৮-২০২৬ খ্রিঃ তারিখে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে।

০৩। সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার বা বীরঙ্গনার সন্তান/শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধান অনুসরণ করা হবে। প্রার্থীকে তার দাবীকৃত কোটা সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র/প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে।

০৪। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ

(ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

(খ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন ছবি।

(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/প্রশাসক/কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্রের মূল কপি।

(ঘ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে প্রমাণক প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।

(ঙ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি।

(চ) জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি।

(ছ) আবেদনের সাথে যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে “প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কুমিল্লা” এর অনুকূলে বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকার পে- অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) পরীক্ষার ফি বাবদ দাখিল করতে হবে।

(জ) ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

(ঝ) অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)।

০৫। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী অন্যুন (নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা) কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সিল থাকতে হবে।

০৬। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৭। প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনের সাথে আবেদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ করে ১০X৪ সাইজের ১০/-টাকা মূল্যের ডাকটিকিট লাগানো একটি আলাদা ফেরত খাম সংযুক্ত করতে হবে।

০৮। প্রার্থীকে খামের উপর মোটা অক্ষরে পদের নাম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

০৯। কোটা সম্পর্কিক প্রচলিত সরকারি নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১০। সর্বমোট সরকারি নিয়োগ বিধি মতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রদান করা হবে না।

১১। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতার সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে।

১২। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/নাগরিকত্বের সনদ/কোন ধরনের সনদপত্র বা তথ্যাদি ভুয়া প্রমাণিত হলে অথবা চাকুরীতে নিয়োগের পরও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে যে কোন সময় আবেদনকারীর আবেদনপত্র/নিয়োগ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩। চাকুরীর শর্তাবলী, বেতনভাতা/সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা, ১৯৯০ (সর্বশেষ ২০২৪ সালে সংশোধিত) অনুযায়ী নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। জেলা পরিষদ আইন-২০০০, স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা, ১৯৯০ জেলা পরিষদ কর্মচারী (ভবিষ্য তহবিল ও আনতোষিক) বিধিমালা, ১৯৮৮ এবং এ সংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী নিয়োগ প্রাপ্ত ব্যক্তিগণ বেতন-ভাতাদিসহ পদের সাথে সম্পৃক্ত আর্থিক সুবিধা জেলা পরিষদ হতে প্রাপ্ত হবেন।

১৪। নিয়োগ সম্পর্কে কোন জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন করতে পারবেন। যে কোন সময় যে কোন আবেদন বা নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


প্রধান নির্বাহী কর্মকর্তা

জেলা পরিষদ, কুমিল্লা

আহবায়ক

জেলা পরিষদ কর্মচারী নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটি।

-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

 31 August 2026 By Post

==================

Circular Published in National Dailies


*


Post a Comment

Previous Post Next Post