Bangladesh Sports Education Institute (BKSP) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি): B.Sc (Honours) Sports Science ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি


Bangladesh Sports Education Institute (BKSP)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)

জিরানী, সাভার, ঢাকা-১৩৪৯

Website: www.bksp.gov.bd


বিকেএসপিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ (প্রস্তাবিত B.Sc (Honours) in Physical Education and Sports Science) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি


স্মারক নং — বিকেএসপি/ক্রীড়া-২৩৩/২০২৬- ৩৭২

তারিখ: ০৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ


Circular: 06-07-2026

=============

Date & Memo/ Ref No:  
Date: 08 July-2026 (Published)

ভর্তি বিজ্ঞপ্তি

বিকেএসপিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ (প্রস্তাবিত B.Sc (Honours) in Physical Education and Sports Science) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

=====

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে(বিকেএসপি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ০৪ বছর মেয়াদী ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ কার্যক্রমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্রিকেট বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

১। প্রাথমিক আবেদনের যোগ্যতা:

ক) বাংলাদেশে স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে

(i) মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা-ইন-কমার্স শাখা থেকে ২০২২/২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ২.০ এবং ২০২৪/২০২৫ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ২.০ এবং উভয় পরীক্ষায় মিলে গড়ে প্রাপ্ত ন্যূনতম জিপিএ ৪.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

(ii) বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC(ভোকেশনাল) শাখা থেকে ২০২২/২০২৩ সালের এস এসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ২.২৫ এবং ২০২৪/২০২৫ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ২.০ এবং উভয় পরীক্ষায় মিলে গড়ে প্রাপ্ত ন্যূনতম জিপিএ ৪.৭৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

খ) আবেদনকারী শিক্ষার্থীকে ক্রিকেট খেলায় জাতীয়/বিভাগীয়/ঢাকা লীগ (১ম ও ২য় বিভাগ)/এনসিএল পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

২। অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩০/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ

৩। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় : ০৯/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ০৯:০০ ঘটিকা , পরীক্ষার স্থান: বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।

৪। ভর্তি সম্পর্কিত তথ্য ও নির্দেশনা:

(ক) ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন নিম্নরূপ:

উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত মানবিক শাখা/গার্হস্থ্য অর্থনীতি শাখা/বিজ্ঞান শাখা/ব্যবসায় শাখা থেকে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর ৩০, ক্রীড়া মেধা যাচাই পরীক্ষার নম্বর ৭০, এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত (৪র্থ বিষয়সহ) নম্বর (প্রাপ্ত জিপিএ ÷ মোট জিপিএ ) $\times$ ২০ এবং এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত (৪র্থ বিষয়সহ) নম্বর (প্রাপ্ত জিপিএ ÷ মোট জিপিএ ) $\times$ ৩০ ।

(খ) অনলাইন রেজিস্ট্রেশনের সময় মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মার্কশীট, প্রশংসা পত্র, খেলার অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করতে হবে।

(গ) পরীক্ষার দিন অনলাইন ডাউনলোডকৃত রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৬ (ছয়)কপি রঙিন (সত্যায়িত ছাড়া) ছবি এবং উল্লেখিত সনদের ফটোকপি ক্রীড়া মেধা যাচাইয়ের দিন জমা দিতে হবে।

(ঘ) ভর্তি পরীক্ষার দিন আবেদনকারীকে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় সাদা পোশাক ও সকল সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।

(ঙ) পরীক্ষার ফলাফল ২০/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বিকেএসপির ওয়েবসাইটে: (bksp.gov.bd এবং bkspds.gov.bd ) প্রকাশ করা হবে।

(চ) ভর্তির তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ

(ছ) ক্লাস শুরু: ০৬/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ

(জ) চূড়ান্ত ভাবে ভর্তির দিন মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল মার্কশীট, প্রশংসা পত্র, খেলার অভিজ্ঞতার মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।

(ঝ) ভর্তিকৃত প্রশিক্ষণার্থীরা আবাসিক/অনাবাসিক হিসেবে গণ্য হবে।

৫। অনলাইনে ১,০০০/- (এক হাজার) টাকা পরিশোধ সাপেক্ষে নিম্নের প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

bkspds.gov.bd > Applicant Registration > স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ২০২৬ > ফরম ফিলাপ > Submit > payment > PDF download > Print


যোগাযোগের জন্য (অফিস চলাকালীন)

০১৭১১-২৪৫০১৩, ০১৭১-৩২৪৬০৪০

অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে

০১৬৭২-০৯৩৩৪৬, ০১৪০৬-১৫২২৩১


ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ্, এনডিসি, পিএসসি

মহাপরিচালক

বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।

-----------

Website: www.bksp.gov.bd


*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  30 July 2026

==================

Circular Published in National Dailies


*


Post a Comment

Previous Post Next Post