বায়তুল মামুর জামে মসজিদ: খতিব নিয়োগ বিজ্ঞপ্তি


বায়তুল মামুর জামে মসজিদ

মতিঝিল সরকারি কলোনী (হাসপাতাল জোন) 

মতিঝিল, ঢাকা-১০০০

 

Circular: 28-07-2026

=============

Date & Memo/ Ref No
স্মারক নম্বর : বা:মা:জা:ম/২০২৫-১২৫ 
তারিখ: ২৮ জুলাই ২০২৬ খ্রি. 
Date: 29-July-2026 (Published)

Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

খতিব নিয়োগ বিজ্ঞপ্তি 


বায়তুল মামুর জামে মসজিদের পরিচালনা কমিটির ২৭/০৭/২০২৬ তারিখের ৯মে সভার সিদ্ধান্তক্রমে এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ১৮/০১/২০২৬ তারিখে জারিকৃত মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২২ অনুযায়ী অত্র মসজিদের খতিব পদে সরাসরি (চুক্তিভিত্তিক) নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদবয়সনিয়োগযোগ্যতা ও অভিজ্ঞতাবেতন
খতিব (চুক্তিভিত্তিক)০১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ন্যূনতম ৩৫ বৎসর।সরাসরি নিয়োগের মাধ্যমে (চুক্তিভিত্তিক)

(ক) শিক্ষাগত যোগ্যতা : ১। আলিয়া মাদ্রাসা হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর কামিল অথবা


২। আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ স্বীকৃত কোনো কওমী মাদ্রাসা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর দাওরায়ে হাদিস (তাকমিল) অথবা


৩। দাখিল ও আলিমসহ কোনো বিশ্ববিদ্যালয় হইতে ইসলামী বিষয় বা আরবিতে অনার্সসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।


(খ) অন্যান্য যোগ্যতা : (১) ইসলামী জীবনআচরণে অভ্যস্ত;


(২) বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও তরজমায় পারদর্শিতা;


(৩) আরবী ভাষায় যোগাযোগ দক্ষতা;


(৪) ইসলাম ধর্মীয় বিষয় যথা— তাফসীর, হাদিস, ফিকাহ ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান;


(গ) অভিজ্ঞতা : কোনো মসজিদে সিনিয়ার পেশ ইমাম অথবা পেশ ইমাম হিসাবে ৫ বৎসরসহ ইমাম হিসাবে কমপক্ষে ১০ বৎসরের অভিজ্ঞতা অথবা কোন মাদ্রাসায় মুহাদ্দিস, ফকীহ, আদীব পদে অথবা কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিষয় বা আরবিতে কমপক্ষে ৮ বৎসর অধ্যাপনার অভিজ্ঞতা;


(ঘ) অন্যান্য শর্তাবলি : খতিব পদে নিয়োগ চুক্তিভিত্তিক হইবে এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তির মাধ্যমে নির্ধারিত হইবে।

সর্বসাকুল্যে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে।

শর্তাবলি:

১. আবেদনে নিজের নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, বৈবাহিক অবস্থা, হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে;

২. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর সত্যায়িত ফটোকপি;

৩. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি;

৪. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি;

৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি;

৬. আবেদনপত্র আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে;

৭. আবেদন পাঠানোর ঠিকানা: সভাপতি, বায়তুল মামুর জামে মসজিদ, মতিঝিল সরকারি কলোনী (হাসপাতাল জোন), মতিঝিল, ঢাকা-১০০০।

৮. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবল যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য টেলিফোন/হোয়াটসঅ্যাপ মোবাইলে মেসেজের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে;

৯. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

১০. কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ বাতিলসহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;


আলহাজ্ব মো: আবদুর রউফ 

সভাপতি

বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটি

সভাপতি, নিয়োগ কমিটি

মোবাইল: ০১৭১২-৮২৯১২১ (সাধারণ সম্পাদক)

০১৬২৭-৩৮০৪৩৫ (দপ্তর সম্পাদক)

-----------
Website: 
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

31  August 2026

==================

Circular Published in National Dailies (*29-July-2026)


*


Post a Comment

Previous Post Next Post