Chittagong Port Authority CPA
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
বন্দর ভবন, চট্টগ্রাম- ৪১০০
Circular: 23-07-2026
=============
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
Warning Notice
সর্বসাধারণ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এর ছবি ও ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল ও মেসেজ পাঠিয়ে প্রতারণার চেষ্টা করছে মর্মে জানা যায়। প্রতারক চক্র বন্দর চেয়ারম্যানের ছবি সম্বলিত হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নিজেকে চেয়ারম্যান দাবি করে। বিভিন্ন অনুষ্ঠান বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা টাকা প্রেরণের অনুরোধ জানায়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট থেকে গোপনীয় দাপ্তরিক ও সফটওয়্যার সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২২ সনের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনের অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত আইন ও বিধি দ্বারা এটি পরিচালিত হওয়ায় কখনোই এ ধরনের আর্থিক সুবিধা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গ্রহণ করে না। যেকোনো আর্থিক লেনদেন সম্পাদনের ক্ষেত্রে স্বচ্ছ জবাবদিহিমুলক আইন সিদ্ধ পদ্ধতি অবলম্বন করা হয়। ফলে সংশ্লিষ্ট সকলকে প্রতারকদের কোনো প্রলোভনে কোনো প্রকার টাকা লেনদেন না করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক কোনো নম্বরে নিজের বা প্রতিষ্ঠানের গোপনীয় কোনো তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এমন কোনো কল বা বার্তা পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো কল পেলে সাথে সাথে স্থানীয় থানা অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
অসাধু ও প্রতারক চক্রের হাত থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকুন। সর্বোপরি, কেহ যদি প্রলোভনের কারণে আর্থিক ক্ষতি বা প্রতারণার ফাঁদে পড়েন, এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবেন না।
Deadline:
---
==================
*


Post a Comment